সিলেটে অজ্ঞাত ব্যক্তির লা*শ উদ্ধার
শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:৫৫ PM

সিলেটে অজ্ঞাত ব্যক্তির লা*শ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২/০৬/২০২৫ ০২:০০:৪৯ PM

সিলেটে অজ্ঞাত ব্যক্তির লা*শ উদ্ধার

প্রতীকী ছবি


সিলেট নগরীর ক্বিনব্রিজ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৬০ বছর। শনিবার দিবাগত গভীর রাতে লাশটি

উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ২টার দিকে ক্বিনব্রিজে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান ওই ব্যক্তি। পরে আশপাশের লোকজন ৯৯৯ নম্বরে কল দেন। 

খবর পেয়ে কোতোয়ালী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্ত্যব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

রবিবার দুপুরে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হঠাৎ অসুস্থ হয়ে লোকটি মারা গেছেন।

জৈন্তা বার্তা/আরআর