আব্দুল গফ্ফারের মৃ ত্যু তে সিলেট জাতীয়তাবাদী ওলামা দলের শোক
শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:৫৫ PM

আব্দুল গফ্ফারের মৃ ত্যু তে সিলেট জাতীয়তাবাদী ওলামা দলের শোক

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২২/০৬/২০২৫ ১০:১৯:১০ PM

আব্দুল গফ্ফারের মৃ ত্যু তে সিলেট জাতীয়তাবাদী ওলামা দলের শোক

ছবি: নিজস্ব


সিলেট জেলা বিএনপি’র সিনিয়র উপদেষ্টা ও একাধিকবারের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল গফ্ফার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের নেতৃবৃন্দ।

এক শোক বার্তায় সিলেট জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের আহবায়ক মাওঃ নুরুল হক, ১ম সিনিয়র যুগ্ন আহবায়ক মাওলানা মোহাম্মদ রমিজ উদ্দিন, যুগ্ন আহবায়ক কারী হারুনুর রশীদ, যুগ্ন আহবায়ক মাওলানা নুরুল আমিন, সদস্য  রাজন আহমদ, ওলামাদল নেতা মাহবুব হোসেন বুলবুল মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

জৈন্তাবার্তা / মনোয়ার