সিলেটে করোনা রোগী বাড়ছেই
শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:৫৫ PM

সিলেটে করোনা রোগী বাড়ছেই

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৬/২০২৫ ১০:২২:০৫ PM

সিলেটে করোনা রোগী বাড়ছেই

ছবি : সংগৃহীত


সিলেটে করোনা রোগীর সংখ্যাই বাড়ছেই। আরো দু’জন নতুন রোগী সনাক্ত হয়েছে। এনিয়ে মোট সনাক্তের সংখ্যা দাঁড়াল ১১ জনে। রবিবারে এ তথ্য জানিয়েছে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়।

তারা জানান, গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে আরও দুইজনের করোনা সনাক্ত করা হয়েছে। মোট পাঁচজনকে পরীক্ষা করে এ দু’জন সনাক্ত হলেন।

এ নিয়ে সিলেট বিভাগে মোট ১১জনের করোনা সনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১০ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। ১ জন নিজের বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন। মোট ৯২ জনের কোভিড পরীক্ষার পর এই ১১ জনকে সনাক্ত করা হয়েছে।

হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে কোভিড চিকিৎসার জন্য সিলেটের বিশেষায়িত হাসপাতাল শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ৭, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ১, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১ ও আলহারামাইন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ জন।

জৈন্তাবার্তা / মনোয়ার