সিলেটে স্ত্রীর শ্বাসরো*ধ করে হ*ত্যা, স্বামী গ্রে প্তা র
শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:৪২ PM

সিলেটে স্ত্রীর শ্বাসরো*ধ করে হ*ত্যা, স্বামী গ্রে প্তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৬/২০২৫ ১০:৫১:৪৮ PM

সিলেটে স্ত্রীর শ্বাসরো*ধ করে হ*ত্যা, স্বামী গ্রে প্তা র

ছবি: নিজস্ব


সিলেট শহরের শাহপরাণ (রহ.) থানাধীন খাদিমপাড়া এলাকায় মনি আক্তার (২২) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগে তাঁর স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত যুবকের নাম তাজুল হক  (২৮)।

পুলিশ জানায়, ঘটনার দিন দুপুরে স্বামী-স্ত্রী মাজার জিয়ারত শেষে বাসায় ফিরে ঘরে অবস্থান করছিলেন। এরপর বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টার মধ্যে তাজুল হক লাল রঙের টেট্রনের ওড়না দিয়ে স্ত্রী মনি আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে মৃতদেহ ঘরের পেছনের একটি কক্ষে ঝুলিয়ে রেখে পেছনের দরজা দিয়ে বের হয়ে যায়। ওইদিন বিকেল ৫টার দিকে নিহতের ভাই মো. বাবলু মিয়া বাসায় গিয়ে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে তাকিয়ে বোনের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। ঠিক তখনই অভিযুক্ত তাজুল হককে ঘরের পেছনের দরজা দিয়ে ভিতরে ঢুকতে দেখা যায়।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে তাজুল হক ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন। তবে নিহতের সুরতহাল রিপোর্ট, পারিবারিক কলহ, স্থানীয়দের সাক্ষ্য ও পুলিশের প্রাথমিক তদন্তে ঘটনাটি হত্যাকাণ্ড বলে প্রতীয়মান হয়।

ঘটনার পরদিন নিহতের ভাই বাদী হয়ে শাহপরাণ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার তদন্ত কর্মকর্তা শাহপরাণ থানার এসআই (নিঃ) সাজিব হোসেন জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, নিহত মনি আক্তারকে চার বছর আগে বিয়ে করেছিলেন তাজুল হক। তাঁদের সংসারে ২ বছর ৬ মাস বয়সী একটি পুত্রসন্তান রয়েছে। পারিবারিক কলহ ও পরকীয়ার সন্দেহের কারণে তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পর্কের টানাপোড়েন চলছিল বলে জানায় পুলিশ।

জৈন্তাবার্তা / মনোয়ার