ছবি: নিজস্ব
জাগো মুসলিম পরিষদ বাংলাদেশ সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
সোমবার (২৩ জুন) নগরীর কদমতলীর একটি অভিজাত হোটেলে কমিটি গঠন উপলক্ষে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা হুসাইন আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর সভাপতি মাওলানা জামিল আহমদ এবং কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহাজাহান আহমেদ মিনাদ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি মাওলানা হুসাইন আহমদ বলেন, সত্য, ন্যায় ও দীনের পক্ষে কাজ করার লক্ষে জাগো মুসলিম পরিষদ বাংলাদেশ কাজ করে যাবে। সমাজে যেসব মানুষ জুয়া, মাদক, অসামাজিকতা ও অন্যায়ের বিরুদ্ধে আলোকবর্তিকা হয়ে দাঁড়াবেন আমরা তাদের পাশে বলিষ্ঠভাবে থাকবো। ন্যায় ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার লক্ষে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্ঠা চালিয়ে যেতে হবে।
সভায় সর্বসম্মতিক্রমে হাফিজ মাওলানা সালমান আহমেদ’কে সভাপতি ও আব্দুল কাদির’কে সাধারণ সম্পাদক করে জাগো মুসলিম পরিষদ বাংলাদেশ সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য নেতৃবৃন্দ হলেন, সাংগঠনিক সম্পাদক জুবায়ের, অর্থ সম্পদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক জহিরুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক রুবেল আহমদ, অফিস সম্পাদক রাজন আহমদ রাসেল, সদস্য মাছুম আহমদ, মোহাম্মদ সুরুজ খা, মোহাম্মদ ধনাই মিয়া, স্বপন আহমদ, মোহাম্মদ রুবেল আহমদ, তারেক আহমদ সাগর, লায়েক আহমদ, সুহেল আহমদ, শামিম আহমদ ও খালেদ আহমদ।
জৈন্তাবার্তা / মনোয়ার




