মুহাররম মাস শুরু করুন এই প্রতিজ্ঞায়
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

মুহাররম মাস শুরু করুন এই প্রতিজ্ঞায়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৬/২০২৫ ০৩:২৫:২৪ অপরাহ্ন

মুহাররম মাস শুরু করুন এই প্রতিজ্ঞায়

ছবি : সংগৃহীত


হিজরি নববর্ষ শুরু হয় মুহাররম মাসের মাধ্যমে। হিজরি নববর্ষের প্রথম প্রহর বা মাসটি শুরু হয় নিরবে। এই নববর্ষ উদযাপনে কোনো আতশবাজি বা উৎসব আয়োজন করা হয় না। নিরবে শুরু হওয়া হিজরি বর্ষে একজন মুসলমান অন্তরের বিশুদ্ধতা ও ইখলাসের সঙ্গে কাজ প্রতিজ্ঞা করতে পারেন।

মুহাররম শুধু হিজরি বছরের প্রথম মাস নয়, বরং ইসলামের প্রবিত্র চার মাসের একটি। একে শাহরুল্লাহুল মুহাররম (আল্লাহর মাস) বলা হয়। এই সময় একজন মুসলমান নিজের আমল ও নিয়তের বিশুদ্ধতার ব্যাপারে ভাবতে পারেন। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, আমল নিয়তের উপর নির্ভর করে। আর প্রত্যেক ব্যক্তিই তার নিয়তের মতোই প্রতিদান পাবে। (বুখারি ও মুসলিম)

এই হাদিসের মাধ্যমে বুঝা য়ায়—কাজের চেয়েও গুরুত্বপূর্ণ হলো সেই কাজের পেছনে নিহিত উদ্দেশ্য।

একজন মানুষের কাজ তখনই অর্থবহ হবে যখন নিয়ত সঠিক হবে। বছরের শুরু অর্থাৎ, মুহাররমে পুরো বছরের আমল ইবাদত ও আল্লাহ পথে জীবন কাটানোর নিয়ত ঠিক করা মানে দীর্ঘ এক বছরের দিকনির্দেশনা ঠিক করা।

এই সময়েই একজন মানুষের পরিকল্পনা করা উচিত যে, প্রতিদিন ফরজ নামাজের বাইরেও অতিরিক্ত দুই রাকাত নামাজ আদায় করবে, ছোট ছোট নেক কাজ করবে। কারো সঙ্গে তর্কে জড়াবে না। কোনো কারণে তর্ক বা  ঝগড়া শুরু হলে চুপ থাকবে, গোপনে দান করার চেষ্টা করবে। বছরের শুরুতে অনেক বেশি পরিকল্পনা না করে দৈনন্দিনের আমল ও ছোট ছোট নেক কাজের পরিকল্পনাকরুন। নিয়ত ঠিক করুন। এটি শত শত কাজের প্রতিজ্ঞার চেয়েও ফলদায়ক হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন