মুনাফিকরা নিজেরাই যেভাবে ক্ষ তি গ্র স্ত হয়
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

মুনাফিকরা নিজেরাই যেভাবে ক্ষ তি গ্র স্ত হয়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৬/২০২৫ ০৩:১৮:০২ অপরাহ্ন

মুনাফিকরা নিজেরাই যেভাবে ক্ষ তি গ্র স্ত হয়

ছবি : সংগৃহীত


‘মুনাফেকি’ কবিরা গোনাহসমূহের মধ্যে অন্যতম। কুফর, শিরক, অহংকার যেমন মারাত্মক কবিরা গুনাহ, ঠিক মুনাফেকিও তার চেয়ে কোনো অংশে কম নয়। কেননা মুনাফেকির মাধ্যমেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইসলাম ও মুসলমান।

মুনাফিকেরা মনে করে তারা নিজের মুনাফেকির মাধ্যমে অন্য ক্ষতি করছে এবং অন্যকে ধোঁকা দিচ্ছে। কিন্তু তারা এর মাধ্যমে মূলত নিজেদেরই ক্ষতি করছে। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন—

یُخٰدِعُوۡنَ اللّٰهَ وَ الَّذِیۡنَ اٰمَنُوۡا ۚ وَ مَا یَخۡدَعُوۡنَ اِلَّاۤ اَنۡفُسَهُمۡ وَ مَا یَشۡعُرُوۡنَ ؕ

তারা আল্লাহ ও মু’মিনদের সঙ্গে ধোঁকাবাজী করে। প্রকৃত পক্ষে তারা নিজেদের ব্যতীত আর কারও সাথে ধোঁকাবাজী করেনা, অথচ তারা এ সম্বন্ধে অনুভব করতে পারেনা। (সূরা বাকারা, আয়াত : ০৯)

এই আয়াতে মুনাফিকদের সম্পর্কে মন্তব্য করা হয়েছে যে, কিছুসংখ্যক লোক আছে, যারা বলে, আমরা ঈমান এনেছি, অথচ তারা আদৌ ঈমানদার নয়, বরং তারা আল্লাহ তায়ালা ও মুমিনদের সাথে প্রতারণা করে, কিন্তু প্রকৃতপক্ষে তারা নিজেদেরকে ছাড়া অন্য কাউকেই প্রতারিত করছে না। এতে তাদের ঈমানের দাবিকে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে যে, তাদের এ দাবিও মূলত,  প্রতারণামূলক। এটা বাস্তব সত্য যে—

আল্লাহকে কেউ ধোঁকা দিতে পারে না এবং তারাও একথা হয়ত ভাবে না যে, তারা আল্লাহকে ধোঁকা দিতে পারবে, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলিমদের সাথে ধোঁকাবাজি করার জন্যই বলা হয়েছে যে, তারা আল্লাহর সাথে ধোঁকাবাজি করছে। এসব লোক প্রকৃত প্রস্তাবে আত্ম-প্রবঞ্চনায় লিপ্ত।

কেননা, আল্লাহ তায়ালা সমস্ত ধোঁকা ও প্রতারণার উর্ধ্বে। অনুরূপ তার রাসূল এবং মুমিনগণও ওহীর বদৌলতে ছিলেন সমস্ত ধোঁকা-প্রতারণা থেকে নিরাপদ। কারও পক্ষে তাদের কোন ক্ষতি করা ছিল অস্বাভাবিক। তারা তাদের এ ধোঁকার ক্ষতিকর পরিণতি দুনিয়া ও আখেরাতে উভয় ক্ষেত্রে তাদেরই উপর পতিত হত। 

মুনাফিকরা ধারণা করত যে, তারা আল্লাহ ও মুমিনদেরকে ধোঁকা দিচ্ছে। তাদের ধারণা অনুসারে আল্লাহ তাদের সম্পর্কে জানিয়েছেন যে, তারা আল্লাহ ও ঈমানদারদেরকে ধোঁকা দিচ্ছে। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন