ছবি: নিজস্ব
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল বাজারে ৩১ দফার লিফলেট বিতরণ করেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুল হাকিম চৌধুরী।
রোববার ১৩ জুলাই বিকেলে চিকনাগুল বাজারে লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও আহবায়ক, সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন,সাবেক আহবায়ক এবি এম জাকারিয়া, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক সামসুজ্জামান,চিকনাগুল ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব সিরাজ উদ্দিন, জৈন্তাপুর উপজেলা ছাত্র দলের সাবেক আহবায়ক নাসির উদ্দীন, সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ শাহজাহান, জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন সুজন সহ জৈন্তাপুর উপজেলা বিএনপি এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।
জৈন্তাবার্তা / মনোয়ার




