জৈন্তাপুরে সার, বীজ ও চারা বিতরণ
শুক্রবার, ২৯ মে ২০২৬, ১১:৪৩ PM

জৈন্তাপুরে সার, বীজ ও চারা বিতরণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৭/২০২৫ ০২:৪৩:৫৭ PM

জৈন্তাপুরে সার, বীজ ও চারা বিতরণ


সিলেটের জৈন্তাপুর উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে কৃষি পূনর্বাসন খাত থেকে সার, বীজ ও চারা ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি জন্য বিনামূল্যে ফলদ গাছের চারা, হাইব্রিড মরিচ, গ্রীষ্মকালীন সবজি উৎপাদনের জন্য সার, বীজ ও চারা বিতরণ প্রণোদনা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 

সোমবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় জৈন্তাপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস প্রাঙ্গণে এই সার, বীজ ও চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা।

অনুষ্ঠানে জৈন্তাপুর উপজেলার ৬টি ইউনিয়নের কৃষকদের মাঝে প্রণোদনার আওতায় সার, বীজসহ বিনামূল্যে আম, নিম, বেল, জাম, কাঁঠাল ও তালসহ হাইব্রিড মরিচের চারা বিতরণ করা হয়। এর মধ্য ৫০ জন কৃষককে হাইব্রিড মরিচ, ১০০টি তালের চারা, ৬০ জন কৃষককে গ্রীষ্মকালীন শাক-সবজি প্রণোদনা, ৯০০ জন কৃষকের মাঝে নিম, বেল, জাম ও কাঁঠালের চারা এবং ৪৫ জন কৃষকের মাঝে আমের চারা বিতরণ করা হয়। 

এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা (উদ্ভিদ সংরক্ষণ) নুরুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা নোমান আহমেদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা অরুণাংশু দাস, সমর মোহন দে, শাহাবউদ্দিন, ভানু চন্দ্র নাথ, মামুনুর রশিদ, সানজিদা ইসরাত, তামান্না আক্তারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত উপকারভোগী চাষীরা।

জৈন্তা বার্তা/আরআর