সিলেটের জৈন্তাপুর উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
সোমবার (১৪ জুলাই) বেলা ১১টায় জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এই ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য জালাল উদ্দীন ও জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম।
অনুষ্ঠানে জৈন্তাপুর উপজেলার ৬টি ইউনিয়নে ৪৯টি ক্ষতিগ্রস্ত পরিবার ও দুটি প্রতিষ্ঠানকে মোট ১০৪ বান্ডিল ঢেউটিন ও সকল পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়।
জৈন্তা বার্তা/আরআর




