সিলেটসহ ১৫ জেলায় ঝড়-বৃষ্টির আভাস
শুক্রবার, ২৯ মে ২০২৬, ১১:৪৪ PM

সিলেটসহ ১৫ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৭/২০২৫ ০১:০৩:০১ PM

সিলেটসহ ১৫ জেলায় ঝড়-বৃষ্টির আভাস


সিলেটসহ দেশের ১৫ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়-সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় এসব এলাকার নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। 

মঙ্গলবার সকাল ৯টা থেকে সন্ধ্যার ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। 

এদিকে আগামী ২৪ ঘণ্টায় দেশের ২ বিভাগে অতিভারি বর্ষণ হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস। ভারি বৃষ্টিপাতের সতর্কবার্তায় সংস্থাটি জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয়তার কারণে আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী ও খুলনা বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।

জৈন্তা বার্তা/আরআর