সিলেটে সোয়া কোটি টাকার চো*রাই পণ্য জ*ব্দ
শুক্রবার, ২৯ মে ২০২৬, ১১:০৩ PM

সিলেটে সোয়া কোটি টাকার চো*রাই পণ্য জ*ব্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫/০৭/২০২৫ ০২:৫৯:৩৯ PM

সিলেটে সোয়া কোটি টাকার চো*রাই পণ্য জ*ব্দ


বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) বিশেষ অভিযানে সীমান্ত এলাকা থেকে ১ কোটি ২৭ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের অধীনস্থ ৪৮ বিজিবি’র সদস্যরা সীমান্তবর্তী সংগ্রাম, তামাবিল, বিছনাকান্দি, প্রতাপপুর, দমদমিয়া ও উৎমা বিওপি এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, স্কিন ব্রাইট ক্রিম, সুপারি, চিনি, বিড়ি, জিরা, টমেটো, সাবান, আইবল ক্যান্ডি, মুভ ক্রিম, ডেরোবিন অয়েন্টমেন্ট, চকলেট, মোটরসাইকেল, মদ ও বিয়ার জব্দ করা হয়।

জব্দকৃত মালামালের সিজার মূল্য আনুমানিক ১ কোটি ২৭ লাখ ৮৫ হাজার ৬৯০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিষয়টি নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধে আমাদের গোয়েন্দা কার্যক্রম ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এই অভিযানও তারই অংশ।

তিনি জানান, জব্দকৃত পণ্যের বিষয়ে বিধি মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জৈন্তা বার্তা/আরআর