জৈন্তাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির দায়িত্ব গ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠিত
শুক্রবার, ২৯ মে ২০২৬, ১১:০৩ PM

জৈন্তাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির দায়িত্ব গ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠিত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৭/২০২৫ ০৪:৫০:১২ PM

জৈন্তাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির দায়িত্ব গ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠিত

সংগৃহিত


জৈন্তাপুর (সিলেট) সিলেটের জৈন্তাপুর উপজেলার ঐতিহ্যবাহী মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনিযুক্ত এডহক কমিটির সভাপতি ও অন্যান্য সদস্যদের দায়িত্বভার গ্রহন ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত ১৩ই জুলাই বোর্ড কর্তৃক মনোনীত প্রার্থী জৈন্তাপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক আহমেদকে সভাপতি করে চার সদস্য বিশিষ্ট এডহক কমিটির অনুমোদন দেয়া হয়।কমিটিতে অন্যন্যরা হলেন শিক্ষক সদস্য নিজাম উদ্দিন, অভিভাবক সদস্য জসিম উদ্দিন ও পদাধিকার বলে সদস্য সচিব হয়েছেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা আফরোজা বেগম।মঙ্গলবার (১৫ই জুলাই) দুপুর ২:০০ ঘটিকায় বিদ্যালয় শিক্ষক মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে নব নিযুক্ত এডহক কমিটির সভাপতি ও সদস্যদের সংবর্ধনা প্রদানের মাধ্যমে দায়িত্ব অর্পণ করা হয়। এ সময় অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা কমিটির সভাপতি মাসুক আহমেদকে ফুল দিয়ে বরণ করে নেন।পরে সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা আফরোজা বেগমের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক রজত ভূষণ সরকারের সঞ্চালনায় আমন্ত্রীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ সাংগঠনিক সম্পাদক ও ১ নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, নবনিযুক্ত এডহক কমিটির সভাপতি মাসুক আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাব্বির আহমেদ,সহকারী প্রধান শিক্ষক গোলাম মোস্তফা সরকার, শিক্ষক প্রতিনিধি নিজাম উদ্দিন ও অভিভাবক সদস্য জসীমউদ্দিন। এ সময় বক্তারা ঐতিহ্যবাহী জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সময়ে যারা শিক্ষা ক্ষেত্রে অবদান রেখেছেন তাদের স্মৃতিচারণ করেন। তারা বলেন নানা প্রতিকূলতার মধ্যেও জৈন্তাপুর উপজেলার নারী শিক্ষার অগ্রদূত হিসেবে এগিয়ে চলেছে জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ে যত প্রতিকূলতা সীমাবদ্ধতা রয়েছে তা নিরোসনে নবনিযুক্ত এডহক কমিটির সভাপতি সহ অন্যান্য সদস্যরা নিরলসভাবে কাজ করে যাবে বলে আশাবাদব্যক্ত করেছেন বক্তারা।

এ সময় নবনিযুক্ত এডহক কমিটির সভাপতি মাসুক আহমেদ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, উপযুক্ত পরিবেশের উন্নতি, ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখতে তার উপর অর্পিত দায়িত্ব পালনে অঙ্গিকারব্যক্ত করেন এবং শিক্ষক অভিভাবকদের নিকট হতে  সার্বিক সহযোগিতা কামনা করেছেন ।এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মো: শাজাহান,চেমন আফরোজ পলি,হাসিনা আক্তার,কল্পনা রানী ঘোষ,পপি রানী রায়,নিজাম উদ্দিন,মাহমুদুল হাসান, পূর্ণিমা অধিকারী,শুক্লদেব নাথ,মিলন কুমার,জয়গবিন তালুকদার, জাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য আবুল হাসনাত ও রুবেল আহমেদ সহ অন্যান্যরা।

জৈন্তাবার্তা / সুলতানা