গোয়াইনঘাটে সালিশ বৈঠকে হা ম লা য় সালিসি ব্যক্তিসহ আ হ ত ১০
শুক্রবার, ২৯ মে ২০২৬, ১১:০৩ PM

গোয়াইনঘাটে সালিশ বৈঠকে হা ম লা য় সালিসি ব্যক্তিসহ আ হ ত ১০

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৫/০৭/২০২৫ ১০:২৯:০২ PM

গোয়াইনঘাটে সালিশ বৈঠকে হা ম লা য় সালিসি ব্যক্তিসহ আ হ ত ১০

ছবি : সংগৃহীত


সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৫ নং পূর্ব আলীরগাঁও ইউনিয়নের গুয়াখাই গ্রামের জামে মসজিদে সালিশ বৈঠকে হামলায় আহত হয়েছেন দশ জন।

মঙ্গলবার(১৫ জুলাই)  দুপুরে গুয়াখাই জামে মসজিদে সালিশগন বিচারে বসে আলোচনা শুরু করেন এবং এক পর্যায় সমছু,গিয়াস গংরা দেশীয় অস্ত্র নিয়ে বৈঠকে উপস্থিত লোকজনের উপর হামলা চালিয়ে সালিশ ব্যাক্তিসহ জমির মালিকসহ আহতরা হলেন মাওলানা রফিকুর রহমান (৬৫), ফয়জুর রহমান (৬৭), মুমিন (৪৮), গুলজার (৩০), সুমন (২৬), সফিক (৬৮) এবং সালিশ ব্যাক্তি আজুর উদ্দিন (৬০) ও বিলাল উদ্দিন (৫৫)।  ১০/১২ জনকে গুরুতর আহত করে রাস্তা ব্যারিকেড দিয়ে  মসজিদে আহতদের অবরুদ্ধ করে রাখেন।

এরই ধারাবাহিকতায় প্রায় ঘন্টা খানেক সময় আহতরা মসজিদে অবরুদ্ধ থাকায় মসজিদের বারান্দা রক্তে ভেসে যায়। এক পর্যায় গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদকে বিষয়টি অবগত করার পর তিনি একদল পুলিশ ঘটনাস্থলে পাটিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।  

স্থানীয় লোকজন জানায়, মাস খানেক পূর্বে গুয়াখাই গ্রামের গোপাট সংলগ্ন মালিকানা জমিতে একই গ্রামের সমছুর, গিয়াস, হাবিবুর ও সাহেদের নেতৃত্বে জোরপূর্বক দখল করে সীমানা নির্ধারন করে বাঁশের কুটি মারেন। এতে  জমির মালিক মাওলানা রফিক, শফিকুর রহমান গংরা বাধা দেন। এতে উভয় পক্ষে উত্তেজনা দেখা দেয়।  ঘটনার খবর পেয়ে এলাকার সালিশগন বিষয়টি নিষ্পত্তির লক্ষ্যে বিচার সালিসির আওতায় নেন।

আহতদের প্রথমে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল হাসাপাতালে প্রেরণ করেন।

গোয়াইনঘাট থানার (ওসি) সরকার তোফায়েল আহমেদ জানান আমি খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাটিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করেছি এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে, তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার