ঘুম ভেঙে সূর্য দেখার আহ্বান শিক্ষার্থীদের: গোয়াইনঘাট ইউ এন ও
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৯:১৫ PM

ঘুম ভেঙে সূর্য দেখার আহ্বান শিক্ষার্থীদের: গোয়াইনঘাট ইউ এন ও

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৭/০৭/২০২৫ ০৫:০৭:৪১ PM

ঘুম ভেঙে সূর্য দেখার আহ্বান শিক্ষার্থীদের: গোয়াইনঘাট ইউ এন ও

ছবি:নিজস্ব


গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন,ভোরের সূর্য দেখতে হলে রাতের আরামের ঘুমকে ত্যাগ করতে হয়। তেমনি ভবিষ্যৎ জীবনের সৌন্দর্য ও সুখ উপভোগ করতে হলে শিক্ষার্থীদের লক্ষ্য স্থির করে কঠোর পরিশ্রম করলে ছাত্ররা অবশ্যই সফলতা অর্জন করতে পারে। লক্ষ্য নির্ধারণ এবং সেই অনুযায়ী কঠোর পরিশ্রম করা সাফল্যের মূল চাবিকাঠি। স্বপ্ন দেখতে হবে এমন স্বপ্ন যে স্বপ্ন তোমাদের লক্ষ্যে পৌঁছাতে তাড়িয়ে বেড়ায়।

তিনি বলেন,এখানে ভোরের সূর্য রুপক অর্থে বলা হয়েছে সূর্যোদয় সাধারণত খুব সকালে হয় এবং সেই সময়ে ঘুম থেকে উঠে পড়াশোনা বা অন্যান্য কাজে মনোযোগ দেওয়াটা অনেকের জন্য কষ্টকর হতে পারে। এই জন্য, ভোরের সূর্য দেখার ন্যায় জীবনকে সফল ও প্রতিষ্ঠিত করতে হলে হলে ছাত্রদের নিয়মিত রুটিন মেনে চলা, সময়মতো ঘুমানো এবং সকালে ওঠার অভ্যাস করতে হয়, যা একটি কঠোর পরিশ্রমের ব্যাপার। বৃহস্পতিবার ১৭ জুলাই সকালে গোয়াইনঘাট সদর ইউনিয়ন ছাত্র কল্যাণ পরিষদের আয়োজনে ২০২৫ সালের এসএসসি উত্তীর্ণ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউএনও রতন কুমার অধিকারী আরো বলেন,ইচ্ছা করলে সবাই প্রথম স্থান অধিকার করতে পারে না,কিন্তু সবাই ভালো মানুষ হতে পারে। তোমাদেরকে লেখাপড়ার পাশাপাশি ভালো মানুষ হতে হবে। মাদক থেকে তোমাদের দূরে থাকতে হবে। প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট অর্জনের পাশাপাশি ভালো-মন্দ বুঝার জ্ঞান অর্জন করতে হবে। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়,পারপার্শ্বিক জ্ঞান অর্জন করাটাও শিক্ষা।

গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে সদর ইউনিয়ন ছাত্র কল্যাণ পরিষদের আহ্বায়ক আমিরুল ইসলাম আমিনের সভাপতিত্বে ও সদস্য সচিব জুবায়ের আহমদের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আলীর গাঁও কলেজের প্রভাষক জাহিদ আহমদ, গোয়াইনঘাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  সাদিকুর রহমান, এডভোকেট জেবুন নাহার সেলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক, গোয়াইনঘাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম চক্রবর্তী, গোয়াইনঘাট পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম সহিদুল ইসলাম, গোয়াইনঘাট বাজার পরিচালনা কমিটির সভাপতি জিল্লুর রহমান, গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম,গোয়াইনঘাট রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুল হক ইমরান, ছাত্রনেতা মাজহারুল আজহার জুনেদ, সদর ছাত্র কল্যাণ পরিষদের উপদেষ্টা জাহাঙ্গীর আলম,আনিসুর রহমান সহ সদর ইউনিয়ন ছাত্রকল্যাণ পরিষদের শিক্ষার্থীবৃন্দ।

উপজেলা সদর ইউনিয়নের পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের ১২০ জন এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।শুভেচ্ছা বক্তব্য রাখেন, ছাত্রনেতা তানভির মাহমুদ রনি।

জৈন্তাবার্তা / সুলতানা