সিলেটে উদ্ধারকৃত খাস জমিতে বৃক্ষরোপণের উদ্বোধন
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৯:১৬ PM

সিলেটে উদ্ধারকৃত খাস জমিতে বৃক্ষরোপণের উদ্বোধন

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৮/০৭/২০২৫ ০২:৪৬:০৩ PM

সিলেটে উদ্ধারকৃত খাস জমিতে বৃক্ষরোপণের উদ্বোধন


সিলেট সদর উপজেলার মালনীছড়া ২য় খন্ড মৌজার উদ্ধারকৃত সরকারি খাস জমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 

শুক্রবার (১৮ জুলাই) সকাল ১০টায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।

এ সময় উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার উজ জামান, সিলেট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ, সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব শাখা, জেলা ব্র্যান্ডিং ও পর্যটন সেল) মাহমুদ আশিক কবির, সিলেট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশীদ ও সিলেট সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ।

উল্লেখ্য, সিলেট মালনীছড়া মৌজায় ২য় খন্ড, জেএল নং ৬৯ খতিয়ান নং ১, বিএস দাগ নং ১০ এর ২.৮৪ একর খাস জমি উদ্ধার করা হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর