ছবি : সংগৃহীত
সিলেট বিভাগে জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই সময় কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।
সিলেটে আগামী ২৪ ঘণ্টায় আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন আকাশ থাকার আবহাওয়ার পূর্বাভাসের এমন তথ্য নিশ্চিত করেছেন সিলেটের আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব।
তিনি জানান, শনিবার (৯ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময়ে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময় কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।
শনিবার সিলেটে সর্বোচ্চ তাপমত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮০ শতাংশ এবং সন্ধ্যা ৬টায় তা বেড়ে দাঁড়ায় ৮২ শতাংশে।
গত ২৪ ঘণ্টায় (১৮ জুলাই সকাল ৬টা থেকে ১৯ জুলাই সকাল ৬টা পর্যন্ত) এবং শনিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেটে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
জৈন্তাবার্তা / মনোয়ার




