ফাইল ছবি
শনিবার সকাল ৬টা থেকে আজ রবিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ১১৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে সিলেটে। আগামী কিছুদিনও এই অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
চলতি মাসের ২৪ তারিখের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রবিবার আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, লঘুচাপের প্রভাবে ২/৩ দিন বৃষ্টি থাকবে। উপকূলীয় জেলায় ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। লঘুচাপের আগে দেশে কোথাও কম কোথাও বেশি বৃষ্টি হতে পারে। এ সময় ভ্যাপসা গরম থাকতে পারে।
তিনি জানান, আজ রবিবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে। রাজশাহী, ঢাকা, ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
জৈন্তা বার্তা/আরআর




