জকিগঞ্জে বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের কমিটি গঠন
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৮:৫৩ PM

জকিগঞ্জে বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের কমিটি গঠন

আব্দুল মুকিত, জকিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৭/২০২৫ ০২:৩৬:৫৪ PM

জকিগঞ্জে বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের কমিটি গঠন


বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম (বাবেশিকফো) জকিগঞ্জ উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদকে সভাপতি ও গুরুসদয় স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক বেলাল হোসেনকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

আগামী ১৩ আগস্ট ঢাকায় অনুষ্ঠিতব্য শিক্ষক মহাসমাবেশ ও বাবেশিকফো জকিগঞ্জ উপজেলা শাখা গঠন উপলক্ষে শনিবার জকিগঞ্জ গার্লস হাইস্কুলে এক শিক্ষক সমাবেশের আয়োজন করা হয়।

জকিগঞ্জ গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক ফেরদৌস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্মসচিব প্রভাষক রফিকুল ইসলাম সোহেল, উইমেন্স মডেল কলেজ সিলেটের অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদার ও জকিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না।

অনুষ্ঠানে বক্তব্য দেন জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক মনোয়ার হোসেন, হাফসা মজুমদার মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মনোয়ার হোসেন, জকিগঞ্জ গার্লস হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক মো. আকিকুল ইসলাম ও সহকারী শিক্ষক সুহেল রানা।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক দিলাল আহমদ, সিরাজুল ইসলাম, মোহাম্মদ ইসমাইল হোসেন, মোহাম্মদ সাইফুল ইসলাম, মো. মোশারফ হোসেন, মো. সোহেল রানা, মোহাম্মদ আল আমিন, ফরহাদ হোসেন, বিষ্ণু মন্ডল প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শিক্ষাব্যবস্থায় সরকারি ও বেসরকারিতে পাহাড়সম বৈষম্য রেখে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা কঠিন।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষাব্যবস্থাকে জাতীয়করণের আহ্বান জানান।

জৈন্তা বার্তা/আরআর