এজেন্ট ব্যাংকিং সেবাকে আরও গতিশীল করতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল বাজারে প্রবাসী পরিবার ও তারা প্রবাসী পরিবার স্পট একাউন্ট ওপেনিং শীর্ষক গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ জুলাই) বেলা ১১টায় তোয়াকুল বাজার ব্র্যাক ব্যাংক আউটলেট এজেন্ট ব্যাংকিংয়ের এজেন্ট রিলেশনশিপ অফিসার এ কে এম সাবিতুল ইসলাম সামুনের সঞ্চালনায় ও তোয়াকুল বাজারের সভাপতি আব্দুল মোছাব্বিরের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান মোহাম্মদ লোকমান।
বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপি নেতা শামসুদ্দিন আল আজাদ, মাস্টার সিরাজুল ইসলাম, ব্র্যাক ব্যাংক সিলেট রিজিয়নের টিম লিডারশিপ আনোয়ার মাহমুদ চৌধুরী ও রিলেশনশিপ অফিসার তারিক হাসান সানী। শুভেচ্ছা বক্তব্য দেন ব্র্যাক ব্যাংক আউটলেট এজেন্ট ব্যাংকিং তোয়াকুল বাজারের প্রোপ্রাইটার হেলাল আহমদ।
বক্তারা বলেন, এজেন্ট ব্যাংকিংয়ের ফলে দূর-দূরান্তের গ্রাহকরা আউটলেটগুলোতে অ্যাকাউন্ট খোলা, নগদ অর্থ জমা দেয়া ও তোলা, ডিপিএস, এফডিআর, তহবিল স্থানান্তর, বিদেশি রেমিট্যান্স গ্রহণ, ইউটিলিটি বিল ও বীমা প্রিমিয়াম প্রদান, ঋণ গ্রহণ ও পরিশোধ, সরকারি ভাতা গ্রহণ, ডেবিট কার্ড ও চেক বইয়ের রিকুইজিশন, স্কুল ফি প্রদানসহ বিভিন্ন ব্যাংকিং সুবিধা উপভোগ করতে পারছেন।
গ্রামের মানুষের দোরগোড়ায় ও প্রত্যন্ত অঞ্চলে এই এজেন্ট ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ায় ব্র্যাক ব্যাংকের কার্যক্রমকে সাধুবাদ ও ধন্যবাদ জানান বক্তারা।
এ ছাড়া সমাবেশে নিয়মিত গ্রাহকদের পুরস্কারের মাধ্যমে সম্মানিত করা হয়।
জৈন্তা বার্তা/আরআর




