জৈন্তাপুরে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৮:৩৫ PM

জৈন্তাপুরে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৭/২০২৫ ০১:৩০:৫৮ PM

জৈন্তাপুরে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত


সিলেটের জৈন্তাপুর উপজেলায় পারিবারিক পুষ্টি চাহিদা পূরণে বসতবাড়িতে লেবুজাতীয় ফল উৎপাদনের কলাকৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, সাইট্রাস গবেষণা কেন্দ্র জৈন্তাপুরের আয়োজনে মঙ্গলবার (২২ জুলাই) বেলা ১১টায় কেন্দ্রের হলরুমে এই কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। 

প্রশিক্ষণ অনুষ্ঠানে ঊধ্বর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এম এইচ এম বোরহান উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জৈন্তাপুর সাইট্রাস গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ঝুটন চন্দ্র সরকার ও ফয়সল আহমেদ।

প্রশিক্ষণ অনুষ্ঠানে উপস্থিত কৃষক ও কৃষানীদের পারিবারিক পুষ্টির চাহিদা পূরণে লেবুজাতীয় ফসলের গুরুত্ব ও চাষাবাদ বিষয়ে আলোচনা করা হয়। আলোচনায় বলা হয়, লেবুজাতীয় ফসল মানবদেহের গুরুত্বপূর্ণ উপাদান ভিটামিন-সি সমৃদ্ধ একটি খাবার। এ জাতীয় ফসল বাড়ির আঙিনায় চাষাবাদের পাশাপাশি বাণিজ্যিক আকারে চাষ করে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া সম্ভব। লেবুজাতীয় ফসল উৎপাদনে পুরুষের পাশাপাশি পরিবারের নারীরা আত্মনিয়োগ করতে পারবেন।

প্রশিক্ষণে আরও জানানো হয়, আগ্রহী কৃষক-কৃষানীরা উন্নত জাতের ভিটামিন-সি সম্মৃদ্ধ লেবু, জারা লেবু, কাগজি লেবু, মাল্টা ও জাম্বুরা গাছের চারা জৈন্তাপুর সাইট্রাস গবেষণা কেন্দ্র থেকে সংগ্রহ করতে পারবেন।

প্রশিক্ষণে উপজেলার ছয়টি ইউনিয়নের কৃষক-কৃষানীরা অংশগ্রহণ করেন।

জৈন্তা বার্তা/আরআর