সিলেটের বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক যুগান্তর ও শুভ প্রতিদিনের বিশ্বনাথ প্রতিনিধি আশিক আলীর মা শতবর্ষী জয়বুন বিবির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
মঙ্গলবার ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জিতু আহমদ স্বাক্ষরিত এক শোকবার্তায় ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক কবির আহমদ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
শোক প্রকাশকারীরা হলেন- ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. কয়েছ মিয়া, সহ-সভাপতি মো. আবু হানিফা, যুগ্ম সাধারণ সম্পাদক জুবেল আহমেদ, কোষাধ্যক্ষ এমদাদুর রহমান খান, প্রচার সম্পাদক মো. সাইদুর রহমান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আতাউর রহমান কাওছার, ক্রীড়া সম্পাদক শামসুজ্জামান ফরহাদ, পাঠাগার সম্পাদক রায়হান আহমদ, সাংস্কৃতিক সম্পাদক মো. নূরুল ইসলাম রাফি, কার্যনির্বাহী সদস্য জুবেল আহমদ সেকেল, মো. আনোয়ার হোসেন, আব্দুল মতিন, লিলিউর রহমান পংকি, আব্দুল কালাম আজাদ, উজ্জ্বল দাশ ও উজ্জ্বল ধর।
উল্লেখ্য, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি আশিক আলীর মা শতবর্ষী জয়বুন বিবি গতকাল সোমবার সকাল ৯টার দিকে বিশ্বনাথ পৌরসভার আলাপুর গ্রামস্থ নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। ওইদিন বাদ আসর জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি পুত্র-কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
জৈন্তা বার্তা/আরআর




