জৈন্তা বার্তায় খবর প্রকাশ: পাঠান পাড়ার ৮ ভবন মালিককে সিসিকের নোটিশ
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৮:৩৫ PM

জৈন্তা বার্তায় খবর প্রকাশ: পাঠান পাড়ার ৮ ভবন মালিককে সিসিকের নোটিশ

মুহাজিরুল ইসলাম রাহাত, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২/০৭/২০২৫ ০৯:৪১:৫৫ PM

জৈন্তা বার্তায় খবর প্রকাশ: পাঠান পাড়ার ৮ ভবন মালিককে সিসিকের নোটিশ

ছবি: নিজস্ব


‘বিল্ডিং কোড অমান্য করে বহুতল ভবন নির্মাণ’ এমন শিরোনামে দৈনিক জৈন্তা বার্তায় খবর প্রকাশের পর সিলেট মহানগরীর পাঠান পাড়ার সেই ৮ ভবন মালিকের বিরুদ্ধে নোটিশ জারি করেছে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রকৌশল শাখা।

সিসিকের নির্বাহী প্রকৌশলীর সই করা এক নোটিশে বলা হয়, বিদ্যমান ইমারতের অনুমোদিত নক্সা, অনুমপিত্র এবং ব্যাংক চালানের রশিদ অত্র কার্যালয়ে সাত দিনের মধ্যে দাখিল করতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে নোটিশে।

যাদের বিরুদ্ধে নোটিশ জারি করা হয়েছে তারা হলেন, দক্ষিণ সুরমার পাঠান পাড়ার বাসিন্দা জলিল খাঁন, মুজস্তদির খাঁন, গুলজার খাঁন, এখতিয়ার খাঁন, নাসির খাঁন, দিলদার খাঁন, দিলওয়ার খাঁন, নাজির খাাঁন।

১৬ জুলাই জৈন্তা বার্তার প্রিন্ট ভার্সনে খবর প্রকাশিত হওয়ার পর ২০ জুলাই সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রকৌশল শাখার নির্বাহী প্রকৌশলীর এই নোটিশ জারি করেন।

সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান বলেন, বিল্ডিং কোড না মেনে এই আটজন বহুতল ভবন নির্মাণ করেছেন বলে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া গেছে। যাচাই-বাছাই করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তা বার্তার প্রতিবেদনে বলা হয়, সিলেট মহানগরীর ২৭ নম্বর ওয়ার্ডের পাঠান পাড়া আবাসিক এলাকায় বিল্ডিং কোডের তোয়াক্কা না করে বহুতল ভবন নির্মাণের প্রতিযোগিতা চলছে। সিটি করপেরেশনের অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করেই চলছে এই প্রতিযোগিতা। এর ফলে ভ‚মিকম্পপ্রবণ সিলেটে ঝুঁকি বাড়ছেই।

প্রতিবেদনে আরও বলা হয়, সিটি করপোরেশন থেকে ৩ তলা ভবনের অনুমোদন নিয়ে অনেকে ৫ তলা ভবন নির্মাণ করছেন। কেউ কেউ ওয়ার্ডের প্রকৌশলীকে ম্যানেজ করে সরু ৮ ফুটের রাস্তা কাগজে ১২ ফুট দেখিয়ে অনুমোদন নিচ্ছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার