শিক্ষা উপদেষ্টার প দ ত্যা গ দাবিতে সিলেটে শিক্ষার্থীদের সড়ক অ ব রো ধ
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৮:৩৫ PM

শিক্ষা উপদেষ্টার প দ ত্যা গ দাবিতে সিলেটে শিক্ষার্থীদের সড়ক অ ব রো ধ

মুহাজিরুল ইসলাম রাহাত, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২/০৭/২০২৫ ১০:৪৫:০৪ PM

শিক্ষা উপদেষ্টার প দ ত্যা গ দাবিতে সিলেটে শিক্ষার্থীদের সড়ক অ ব রো ধ

ছবি: নিজস্ব


উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যম্পাসে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ বহু হতাহতের ঘটনায় গভীর রাতে পরীক্ষা স্থগিতের প্রতিবাদে সিলেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা। পরে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দের হস্তক্ষেপে সন্ধ্যা ৭টায় রাস্তা ছাড়েন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

এর আগে মঙ্গলবার দুপুরের পর তারা সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অফিসরে সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এক পর্যায়ে বিকেল ৪টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করে তারা। এসময় সিলেট-জকিগঞ্জ- বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকা পড়ে জানজট সৃষ্টি হয়। তাঁরা ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দে’, ‘ভুয়া ভুয়া’, ‘শিক্ষাসচিব পদত্যাগ কর’ ইত্যাদি ¯েøাগান দিতে থাকেন। বিক্ষোভ চলাকালে উত্তরার দুর্ঘটনায় নিহতদের স্মরণে গায়েবানা জানাজা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, এত বড় দুর্ঘটনায় কোমলমতি শিক্ষার্থীরা প্রাণ হারিয়েছে। গোটা দেশ এবং বিশ্ব যখন শোক প্রকাশ করছে, তখন আমাদের শিক্ষা উপদেষ্টা ও মন্ত্রনলয়ের বড় কর্তারা সিদ্ধান্তহীনতায় ভোগেন। কখন কি পদক্ষেপ নিতে হবে তারা জানেন না। এত বড় শোক বুকে নিয়ে আমরা কিভাবে পরীক্ষায় বসতাম? তারা, পরীক্ষা স্থগীতের সিদ্ধান্ত জানায় রাত তিনটার সময়। অথচ চরম হতাশা নিয়ে অনেক শিক্ষার্থী তবু বাধ্য হয়ে তখন কেন্দ্রে যাওয়া প্রস্তুতি নিচ্ছিলেন।

অপর এক শিক্ষার্থী বলেন, আমাদের অনেকে কেন্দ্রে গিয়ে জেনেছেন পরীক্ষা স্থগীত করা হয়েছে। এমন শিক্ষা উপদেষ্টা আমরা চাইনা। তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।

এদিকে মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাস্থলে উপস্থিত হন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। পরে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন তিনি। তার সঙ্গে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন। আলোচনার এক পর্যায়ে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করে রাস্তা ছেড়ে দেন।

জৈন্তাবার্তা / মনোয়ার