ছবি: নিজস্ব
ওসমানীনগরে জয়বুন নেছা গার্লস হাই স্কুলের প্রতিষ্ঠাতা মোঃ নুরুল ইসলামকে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবধান রাখায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টার দিকে বিদ্যালয়ের আয়োজনে উপজেলার দয়ামীর ইউনিয়নের আহমদনগরস্থ নীলিমা ইসলাম গণপাঠাগারে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
আয়োজনে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি ও জয়বুন নেছা গার্লস হাই স্কুলের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী মোঃ নুরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুক্তরাজ্য প্রবাসী ইঞ্জিনিয়ার নাজমুল ইসলাম ও ব্যারিস্টার নিয়ামতুল ইসলাম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক সাদিয়া আফরিন নীলা ও বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী সিদ্দিকা বেগমের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, দয়ামীর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই মোশাহিদ, সহকারি শিক্ষক বিপ্লব কুমার দাশ তালুকদার, সাদিয়া আফরিন কলি, আহমদ নগর ওয়াজেদ আলী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরা বেগম, সমাজসেবক ফখরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, মোঃ নুরুল ইসলাম নিজের মায়ের নামে জয়বুন নেছা গার্লস হাই স্কুল ও তার সহধর্মীণী নীলিমা ইসলামের নামে গণপাঠাগার প্রতিষ্ঠা করে আজীবন শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার ব্রত নিয়ে প্রত্যান্ত অঞ্চলের শিক্ষা বঞ্চিতদের জন্য কাজ করে যাচ্ছেন। তার অক্লান্ত পরিশ্রম ও ত্যাগের ফলে অসংখ্য দরিদ্র পরিবারের সন্তানরাও শিক্ষার সুযোগ পাচ্ছে।
জৈন্তাবার্তা / মনোয়ার




