সিলেটের নারী ও কিশোর-কিশোরীসহ সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ক্ষমতায়ন এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিতে রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (আরডব্লিউডিও) সিলেটের পারায়ন প্রকল্পের আওতায় সাংবাদিক এলায়েন্স গঠন করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় সিলেট নগরীর শিবগঞ্জ দেবপাড়াস্থ আরডব্লিউডিও এর কার্যালয়ে এক সভার মাধ্যমে এই সাংবাদিক এলায়েন্স গঠন করা হয়।
সভায় জানানো হয়, নারীর অধিকার ও লিঙ্গ সমতার ওপর গণসচেতনতা সৃষ্টি এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্তির ওপর জ্ঞান তৈরি ও তথ্য শেয়ারিংয়ে সহায়তা করার লক্ষ্যে পারায়ন প্রকল্পের আওতায় সাংবাদিক এলায়েন্স গঠন করা হয়। সকলের সমন্বয়ে পারায়ন প্রকল্প বাস্তবায়নের জন্য আহ্বান জানান আরডব্লিউডিও এর নির্বাহী পরিচালক সমীতা বেগম মীরা।
আরডব্লিউডিও সিলেটের নির্বাহী পরিচালক সমীতা বেগম মীরার সভাপতিত্বে ও পারায়ন প্রকল্পের কাউন্সিলর কাম ট্রেইনার মো. জাহিদুল ইসলাম রশিদের সঞ্চালনায় প্রকল্প এরিয়া ম্যানেজার মো. মহসিন রেজার প্রজেন্টেশনের মাধ্যমে সভা শুরু হয়।
সভায় উপস্থিত ছিলেন মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেটের সদস্য সচিব এইচ এম শহীদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মামুন হোসেন, সিলেট উইমেন্স জার্নালিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক শাকিলা ববি, সিলেট ভয়েসের মাল্টিমিডিয়া চিফ লতিফুর রহমান উজ্জল, সিলেট উইমেন্স জার্নালিস্ট ক্লাবের সাংগঠনিক সম্পাদক হেনা মমো, প্রচার ও প্রকাশনা সম্পাদক তাসলিমা খানম বিথি, দৈনিক কাজিরবাজারের মো. আব্দুল হাছিব, দৈনিক একাত্তরের কথার লোকমান আহমদ, দৈনিক যুগভেরীর রেজওয়ান আহমদ, দৈনিক জৈন্তাবার্তার আফজালুর রহমান চৌধুরী ও আজকের সিলেটের আহমেদ পাবেল।
আরও উপস্থিত ছিলেন আরডব্লিউডিও সিলেট কার্যালয়ের অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন নাহরিন সুলতানা, ফিল্ড অফিসার বাবুল কুমার সিংহ ও সোনিয়া দারিং এবং সোশ্যাল ওয়ার্কার তামান্না আক্তার তানিয়া।
জৈন্তা বার্তা/আরআর




