ছবি: নিজস্ব
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১০ নং পশ্চিম আলীর গাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলিম উদ্দীনকে নিয়ে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে। যা খুব নিন্দনীয়। চেয়ারম্যানের দাবী রাজনৈতিক মেরুদণ্ড ভেঙে দিতে বিভিন্ন অসত্য অভিযোগ তুলে ধরে বানোয়াট সংবাদ প্রকাশ করে অপপ্রচার করা হচ্ছে।
তিনি বলেছেন, আমাকে জড়িয়ে সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিতভাবে ইর্ষান্বিত হয়ে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। তিনি এসবের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান ইউনিয়নবাসীকে এবং অপপ্রচারের নিন্দা জ্ঞাপন করেন।
প্রকৃত ঘটনা হচ্ছে, সরকার বাহাদুর কর্তৃক কাবিখা প্রকল্পের আওতায় আমার নিজ এলাকার খোর্দা শাহী ঈদগাহ'র নামে ৬টন ৭০০কেজি গম বরাদ্দ দেওয়া হয়েছে। যাহা ঈদগাহ কমিটির সভাপতি মাওলানা আজমত উল্লাহ'র মাধ্যমে গম বিক্রির টাকা দেওয়া হয়েছে। এছাড়াও ঈদগাহ কমিটির সবাই বিষয়টি ওয়াকিবহাল। একটি পক্ষ নিজেরাই এমন ভুয়া মনগড়া তথ্য তৈরি করে আমার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে। দায়িত্বশীল হিসেবে বিষয়টি আরও গভীরভাবে অনুসন্ধান করা উচিত।
লিখিত বক্তব্যে আলীম উদ্দিন বলেছেন, দীর্ঘদিন সুনামের সহিত অত্র ইউনিয়নের একজন ইউপি সদস্য ছিলাম। বর্তমানে ঐ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে কাজ করছি। আমার ইউনিয়নের সুনাম ক্ষুন্ন করতে আমার নামে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রকাশ করা হয়েছে। কে বা কারা প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এহেন কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। আমি উল্লেখিত প্রতিবেদনটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
জৈন্তাবার্তা / মনোয়ার




