‘জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে সিলেটে এনসিপির ব্যাপক কর্মসূচি
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৮:২৫ PM

‘জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে সিলেটে এনসিপির ব্যাপক কর্মসূচি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৭/২০২৫ ০৫:৪৪:১৮ PM

‘জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে সিলেটে এনসিপির ব্যাপক কর্মসূচি

পতীকী ছবি


জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে দেশজুড়ে জুলাই পদযাত্রা করছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে পদযাত্রা নিয়ে গিয়েছে দলটি। তারই ধারাবাহিকতায় শুক্রবার (২৫ জুলাই) সিলেটে 'জুলাই পদযাত্রা' কর্মসূচি পালন করবে দলটি। ওইদিন বিকেলে পদযাত্রাটি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সমাবেশে মিলিত হবে।

এনসিপির জুলাই পদযাত্রা সফল করতে সিলেটে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জুলাই অভ্যুত্থানের নেতাদের নিয়ে গড়ে উঠা এই রাজনৈতিক দলটি। নগরীর বিভিন্ন স্থানে সাঁটানো হয়েছে পোস্টারিং। বিভিন্ন সড়কে পদযাত্রার সমর্থনে তোড়নও নির্মাণ করা হয়েছে। চলছে প্রচারণা। পদযাত্রায় বিপুল জনসমাগমের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এ ব্যাপারে এনসিপি সিলেট জেলার প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দিন শাহান বলেন, '২৫ জুলাই সিলেট শহর সাক্ষী থাকবে এক ঐতিহাসিক পদযাত্রার। আমাদের কেন্দ্রীয় নেতারা সেদিন সিলেটে আগমন করবেন, আর তাদের স্বাগত জানাবো আমরা। আমরা দেখিয়ে দিতে চাই, সিলেটের নেতৃত্ব, আতিথেয়তা ও সাংগঠনিক দক্ষতা কতটা সুসংগঠিত ও শক্তিশালী।'

এতে ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ বলেন, 'সাংগঠনিক শক্তিকে এখন মাঠে নামানোর সময়। ২৫ জুলাইয়ের পদযাত্রা হবে আমাদের একতা, শৃঙ্খলা ও রাজনৈতিক দর্শনের প্রতিচ্ছবি। প্রত্যেকটি জেলা ও মহানগর কমিটির সদস্য যেন দায়িত্বশীলতা ও আন্তরিকতার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করেন, এটাই আমাদের প্রত্যাশা।'

জৈন্তাবার্তা / সুলতানা