বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) সিলেট মহানগর কমিটির সংগঠক তৌফিক ওমর তানভীরকে (২১) ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে সিলেট নগরীর আম্বরখানা এলাকায় এ ঘটনা ঘটেছে।
ছুরিকাঘাতের পর স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, তানভীরের উরুতে ছুরিকাঘাত করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
জৈন্তা বার্তা/আরআর




