ফেনীতে ছয় পুলিশকে পিটিয়ে অ স্ত্র ও আসামি ছি ন তা ই
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

ফেনীতে ছয় পুলিশকে পিটিয়ে অ স্ত্র ও আসামি ছি ন তা ই

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/১০/২০২৫ ০৪:৫৬:১৪ অপরাহ্ন

ফেনীতে ছয় পুলিশকে পিটিয়ে অ স্ত্র ও আসামি ছি ন তা ই

সংগৃহিত


আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে ফেনীর সোনাগাজী থানার দুই এএসআইসহ ছয় পুলিশ। মঙ্গলবার (৭ অক্টোবর) ভোরে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম আহাম্মদপুর গ্রামের মৃত হোসেন মিয়ার বাড়িতে ঘটনাটি ঘটে। এ সময় পুলিশের অস্ত্র ও ওয়াকিটকিসহ আসামিকে ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, একাধিক মামলার আসামি জাহেদুল ইসলাম রিপন (৩৮) নামে এক চিহ্নিত ডাকাতকে সোনাগাজী মডেল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে গ্রেফতার করে। পরে থানায় নিয়ে আসার পথে তার স্বজনরা পুলিশের ওপর হামলা চালায়। সেইসাথে, পুলিশের একটি শর্টগান, একটি ওয়াকিটকিসহ আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। হামলায় এএসআই সাইদুর রহমান, এএসআই মোফাজ্জেল হোসেনসহ ৬ পুলিশ সদস্য আহত হয়।

পরবর্তীতে, মডেল থানার আরো পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার একাধিক টিম অভিযান চালিয়ে রিপনকে পুনরায় গ্রেফতার করে। পরে তার দেখানো মতে পুলিশের লুট হওয়া অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার করা হয়।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জাহেদুল ইসলাম রিপনের বিরুদ্ধে ইতঃপূর্বে ডাকাতি, অস্ত্র আইনে মামলাসহ মোট ৯টি মামলা আদালতে বিচারাধীন আছে। অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক