সাত্তার শপিংমলে ভোক্তা অধিদফতরের অ ভি যা ন, সাড়ে ৩ লাখ টাকা জ*রিমানা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

সাত্তার শপিংমলে ভোক্তা অধিদফতরের অ ভি যা ন, সাড়ে ৩ লাখ টাকা জ*রিমানা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/১০/২০২৫ ০৪:৩২:২২ অপরাহ্ন

সাত্তার শপিংমলে ভোক্তা অধিদফতরের অ ভি যা ন, সাড়ে ৩ লাখ টাকা জ*রিমানা

ফাইল ফটো


টাঙ্গাইল শহরের সাত্তার শপিংমল ও তাহের পেট্রোল পাম্পে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্যবিরোধী অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় সাত্তার শপিংমলে ভেজাল কসমেটিকস, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য ও মূল্যতালিকা না রাখার অপরাধে ১ লাখ টাকা ও তাহের পেট্রোল পাম্পকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) শপিংমলটিতে এবং গতকাল রাতে পেট্রোল পাম্পে এই অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল। এসময় উপস্থিত ছিলেন সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা।অধিদফতর জানায়, অভিযানে ভবিষ্যতে পুনরায় এ ধরনের অপরাধে জড়িত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করা হয়েছে সাত্তার শপিংমলকে। আর ভেজাল পণ্যসামগ্রীসমূহ জব্দ করা হয়।

সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল বলেন, আমরা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি। সাধারণ মানুষ যেন প্রতারিত না হয়, তাই শপিংমলের মালিকদের সচেতন থাকতে অনুরোধ জানানো হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য পরবর্তী সময়ে উপজেলার বাজারগুলোতেও একই ধরনের অভিযান পরিচালনা করা হবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক