সড়কে মাছ ছেড়ে হাসনাত আবদুল্লাহর প্রতিবাদ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

সড়কে মাছ ছেড়ে হাসনাত আবদুল্লাহর প্রতিবাদ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/১০/২০২৫ ০৬:৩৩:১৩ অপরাহ্ন

সড়কে মাছ ছেড়ে হাসনাত আবদুল্লাহর প্রতিবাদ

সংগৃহিত


কুমিল্লার দেবিদ্বারে খানাখন্দে ভরা সড়কে মাছ ছেড়ে প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

আজ শুক্রবার সকালে গণসংযোগে গিয়ে উপজেলার কাচিসার এলাকায় দেবিদ্বার-চান্দিনা সড়কে তিনি এ প্রতিবাদ করেন।

জানা গেছে, দেবিদ্বার–চান্দিনা সড়কটি শুধু দুটি উপজেলার সংযোগ নয়, এটি ঢাকা–চট্টগ্রাম ও কুমিল্লা–সিলেট মহাসড়কেরও সংযোগ সড়ক। ফলে এ সড়কটি এ অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিন ধরে প্রায় সাড়ে ১৪ কিলোমিটার এই সড়ক সংস্কার না হওয়ায় এটি ভেঙে অসংখ্য বড় বড় গর্তে পরিণত হয়। এতে করে সড়কটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অল্প বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে থাকে। ফলে যানবাহন চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়। এতে দুর্ঘটনার শিকার হয়ে প্রাণহানির ঘটনাও ঘটছে।

প্রতিবাদের সময় হাসনাত আবদুল্লাহ বলেন, ‘এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ আসা–যাওয়া করেন। কয়েক দিন আগে এই সড়কে একজন শ্রমিক দুর্ঘটনায় মারা গেছেন। এই সড়ক সংস্কার না করলে তার চেয়ে ভালো এখানে মাছ চাষ করুন। কমপক্ষে মানুষ কিছু মাছ খেতে পারবে।’

তিনি বলেন, ‘দেবিদ্বারের রাস্তাঘাট এতটাই খারাপ যে এখানে মাছ ছেড়ে চাষ করা যায়। আমি মাছ ছাড়ছি, আপনারাও ছাড়ুন। দেখি এতে কিছু হয় কিনা।’

প্রতিবাদের সময় এলাকাবাসীর অনেকেই হাসনাত আবদুল্লাহর সঙ্গে যোগ দিয়ে এ কর্মসূচিতে অংশ নেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক