বর্ষাকালে সুস্থ থাকার উপায়
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

বর্ষাকালে সুস্থ থাকার উপায়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৬/২০২৩ ০২:১৩:০৮ পূর্বাহ্ন

বর্ষাকালে সুস্থ থাকার উপায়

ছবি সংগৃহীত


শুরু হয়েছে বর্ষাকাল। এ ঋতুর রূপই আলাদা। তবে বৃষ্টি যত সুন্দর হোক, এই ঋতুতে অবধারিতভাবে শরীরে বাসাবাঁধে নানারকম রোগজীবানু। খাবারে বিষক্রিয়া, ডায়েরিয়া থেকে ফ্লুসহ বিভিন্নরকম রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। পেটের সমস‍্যা লেগেই থাকে। তাই এই ঋতুতে খাওয়া দাওয়া খুবই মেপে করা উচিত। কিন্তু জানেন কি কিছু খাবার খেলে বর্ষায় শরীর ভাল থাকে। রোগজীবানু দূরে থাকে।

এমনই কিছু খাবারের হদিস দিলেন ড: এলিয়েন ক‍্যান্ডে। ড: ক‍্যান্ডে স‍্যার এইচএন রিয়ালেন্স ফাউন্ডেশন হসপিটালের নিউট্রিশন এবং ডায়েটিস বিভাগের বিভাগীয় প্রধান।

দেখে নিন তার বেছে দেওয়া খাদ‍্যতালিকা-

১. হলুদ

হলুদে পাওয়া কার্কিউমিনে অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য আছে। বর্ষায় ব‍্যাক্টেরিয়া সংক্রমণের ভয় থেকেই যায়। হলুদের এই গুণ সাধারণ ব্যাকটেরিয়া সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে।

২.ফারমেন্টেড ফুডস্

দই, মশলা বাটারমিল্ক বা ছাঁস এবং আচার, এই জাতীয় খাবার খান। কারণ এই ধরণের খাবারগুলো প্রোবায়োটিক সমৃদ্ধ৷ যা অন্ত্রের স্বাস্থ্য সুরক্ষায় সহায়তা করে।

৩. ফল এবং শাকসবজি

স্থানীয়ভাবে যেসব ফল এইসময় পাওয়া যায় বেশি করেই খান এইসব ফল। পেঁপে, শাকসবজি যেমন কুমড়ো, লাউ, মটরশুঁটি ইত্যাদি ফল এবং সবজি খান৷ দেহে ভিটামিন এ এবং ভিটামিন সি সঙ্গে খনিজের পরিমাণ বাড়ায় এইসব তাজা সবজি এবং ফল৷ যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

৪.মশলা

আদা, লবঙ্গ, দারুচিনি, এলাচ, তুলসি পাতা এবং শুকনো গোল মরিচের মতো তাজা মশলা দিয়ে তৈরি মশলা চা হজমে সাহায্য করে। অন্ত্রের পক্ষেও বেশ উপকারী এই ধরণের চা।

৫.বাদাম এবং বীজ

আখরোট এবং বাদাম জাতীয় খাবারে থাকে ওমেগা ৩৷ এর অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি দেহকে জীবানুর সঙ্গে লড়াই করতে সাহায্য করে। সূত্র- নিউজ ১৮

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন