রাতের অ*ভিযানে বিসু বাঁ*শফোড় আ*টক
রবিবার, ০৭ জুন ২০২৬, ১০:১৩ PM

রাতের অ*ভিযানে বিসু বাঁ*শফোড় আ*টক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৬/২০২৬ ০৮:২৫:২০ PM

রাতের অ*ভিযানে  বিসু বাঁ*শফোড় আ*টক

ছবি:সংগৃহীত


সিলেট মহানগরীর কোতোয়ালী থানার মহাজনপট্টি এলাকায় অভিযান চালিয়ে ১৫৫ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পুলিশের ভাষ্য অনুযায়ী, আটক ব্যক্তি মাদক কারবারের সঙ্গে জড়িত।

রোববার (৭ জুন) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল।

পুলিশ জানায়, শনিবার (৬ জুন) রাত প্রায় ১১টার দিকে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা মহাজনপট্টি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে বিসু বাঁশফোড় নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

আটক বিসু বাঁশফোড় কোতোয়ালী থানার কাষ্টঘর সুইপার কলোনি এলাকার বাসিন্দা। তিনি ফকির চাঁন ও রেনু মালার ছেলে।

পুলিশের দাবি, আটকের সময় তার হেফাজত থেকে ১৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত মামলায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং নগরীতে মাদক নির্মূলে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: