যুক্তরাষ্ট্রে ‘বাংলাদেশ ল’য়ার্স অ্যাসোসিয়েশন অব মিশিগান’-এর আত্মপ্রকাশ
বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:১৩ AM

যুক্তরাষ্ট্রে ‘বাংলাদেশ ল’য়ার্স অ্যাসোসিয়েশন অব মিশিগান’-এর আত্মপ্রকাশ

নজরুল ইসলাম, গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৬/২০২৬ ১১:২০:০৫ PM

যুক্তরাষ্ট্রে ‘বাংলাদেশ ল’য়ার্স অ্যাসোসিয়েশন অব মিশিগান’-এর আত্মপ্রকাশ

ছবি:সংগৃহীত


যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে বসবাসরত বাংলাদেশি আইনজীবীদের সমন্বয়ে ‘বাংলাদেশ ল’য়ার্স অ্যাসোসিয়েশন অব মিশিগান, ইউএসএ’ নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।

গত ৩১ মে (রোববার) বিকেল ৫টায় ওয়ারেন সিটির একটি অভিজাত রেস্টুরেন্ট ‘আল-শাহী’-তে অনুষ্ঠিত এক সভায় সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক সিনিয়র অ্যাডভোকেট মো. আব্দুর রহিম এবং সঞ্চালনা করেন সদস্য-সচিব অ্যাডভোকেট দীপক চৌধুরী।

পরিচিতি পর্ব শেষে উপস্থিত আইনজীবীদের সর্বসম্মতিক্রমে ‘বাংলাদেশ ল’য়ার্স অ্যাসোসিয়েশন অব মিশিগান, ইউএসএ’ নাম অনুমোদনের মাধ্যমে সংগঠনটির আত্মপ্রকাশ ঘোষণা করা হয়।

সভায় সংগঠনের গঠনতন্ত্র প্রণয়নের লক্ষ্যে সাত সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন- অ্যাডভোকেট মো. আব্দুর রহিম, অ্যাডভোকেট মো. মহব্বত খান, অ্যাডভোকেট আব্দুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট আব্দুর রশিদ, অ্যাডভোকেট দীপক চৌধুরী, অ্যাডভোকেট মোহাম্মদ শফিউল আজম মাসুম এবং অ্যাডভোকেট মোশাররফ হোসেন।

এছাড়া বাংলাদেশের বিভিন্ন বারের তিনজন সিনিয়র আইনজীবীকে সংগঠনের সম্মানিত সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। তারা হলেন- অ্যাডভোকেট মহব্বত খান, অ্যাডভোকেট সুভাষ চক্রবর্তী এবং সাবেক পিপি রাধাপদ দেব সজল।

সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে সংগঠনের উদ্যোগে একটি ‘ফ্যামিলি ডিনার’ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ উপলক্ষে অ্যাডভোকেট কায়সার হাসান সিমনকে আহ্বায়ক করে সাত সদস্যের একটি প্রস্তুতি উপ-কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন- অ্যাডভোকেট দীপক চৌধুরী, অ্যাডভোকেট মোহাম্মদ শফিউল আজম মাসুম, অ্যাডভোকেট মোশাররফ হোসেন, অ্যাডভোকেট বজলুর রহমান, অ্যাডভোকেট শামসুল হাসান বাবর এবং অ্যাডভোকেট মাহমুদুর রহমান।

সভায় আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট কয়সর আহমেদ চৌধুরী, অ্যাডভোকেট মোহাম্মদ মঈনুদ্দিন, অ্যাডভোকেট আজিব উদ্দিন, অ্যাডভোকেট নুরুল মইনুল, অ্যাডভোকেট হোসেন আহমেদ সেলিমসহ মিশিগানে বসবাসরত বাংলাদেশি আইনজীবীরা।

সভায় আগামী ২৮ জুন ২০২৬ রোববার সন্ধ্যা ৬টায় পরবর্তী সভা অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

সমাপনী বক্তব্যে সভাপতি সিনিয়র অ্যাডভোকেট মো. আব্দুর রহিম উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে নবগঠিত সংগঠনটিকে ঐক্য, আন্তরিকতা ও পেশাগত সহযোগিতার মাধ্যমে একটি শক্তিশালী ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করার আহ্বান জানান।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: