সিলেটে হাম উ/পসর্গে আরও ৩ শিশুর মৃ/ত্যু
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

সিলেটে হাম উ/পসর্গে আরও ৩ শিশুর মৃ/ত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪/১১/২০২৬ ০১:১৪:১৬ অপরাহ্ন

সিলেটে হাম উ/পসর্গে আরও ৩ শিশুর মৃ/ত্যু


সিলেট বিভাগে হাম রোগের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগটিতে নিশ্চিত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২২৯ জনে।

সর্বশেষ মারা যাওয়া তিন শিশুর সবাই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। তাদের বাড়ি সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলায়। মারা যাওয়া তিন শিশুর প্রত্যেকের বয়স দেড় বছরের কম।

মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১৬৪ জন। এ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে বর্তমানে সাড়ে ৫ শতাধিক রোগী চিকিৎসাধীন রয়েছে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ: