নেপালের ভূমিকম্পে কাঁ/পল সিলেট
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

নেপালের ভূমিকম্পে কাঁ/পল সিলেট

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/১১/২০২৬ ০২:৪৩:১৪ অপরাহ্ন

নেপালের ভূমিকম্পে কাঁ/পল সিলেট


পাঁচ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল সিলেটসহ দেশের বিভিন্ন এলাকা। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে অনুভূত এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নেপালে, যা ঢাকা থেকে ৫১৬ কিলোমিটার দূরে।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৩। উৎপত্তিস্থল বাংলাদেশের বেশ দূরে হলেও ভূমিকম্পের কম্পন সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে অনুভূত হয়েছে।

তবে ভূমিকম্পের মাত্রা নিয়ে বিভিন্ন সংস্থার তথ্যে কিছুটা পার্থক্য রয়েছে। নেপালের ন্যাশনাল আর্থকোয়েক মনিটরিং অ্যান্ড রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৬।

নেপালের ইংরেজি সংবাদমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, নেপাল-তিব্বত সীমান্তের কাছাকাছি তাপ্লেজং জেলার ওলাংচুং গোলা এলাকায় ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।

প্রতিবেদন অনুযায়ী, নেপাল ছাড়াও ভারত, ভুটান, বাংলাদেশ ও চীনের বিভিন্ন এলাকায় ভূমিকম্পটি অনুভূত হয়েছে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ: