আমার গ্রামে দেখলাম, মোটামুটি সবাই দালান বানাচ্ছে: প্রধানমন্ত্রী
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

আমার গ্রামে দেখলাম, মোটামুটি সবাই দালান বানাচ্ছে: প্রধানমন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০১/২০২৪ ০৩:২৫:২৭ পূর্বাহ্ন

আমার গ্রামে দেখলাম, মোটামুটি সবাই দালান বানাচ্ছে: প্রধানমন্ত্রী


বাংলাদেশের মানুষের জীবনমান উন্নত হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি আমার গ্রাম ঘুরে দেখলাম, যেখানে টিনের ঘর ছিল, সেখানে এখন সবাই মোটামুটি দালান বানাচ্ছে। আমার এলাকা বলে না, এটা কিন্তু সারা বাংলাদেশেরই চিত্র।

রোববার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা (ডিআইটিফ) উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের জীবনমান উন্নত হচ্ছে, চাহিদাও বাড়ছে। দেশের ভেতরে কিছু পণ্যের চাহিদা বাড়ছে। মানুষের ক্রয়ক্ষমতা বাড়ছে।

রপ্তানিতে দু-একটা পণ্যের ওপর নির্ভরশীল থাকলে চলবে না উল্লেখ করে তিনি বলেন, আমাদের রপ্তানি বহুমুখী করতে হবে। এটা নিয়ে বারবার বলছি, সেক্ষেত্রে সুযোগ বাড়াতে হবে। যে পণ্যটাকে বেশি সুযোগ দিচ্ছি তারাই সাফল্য করছে। অন্যান্য পণ্য কেন বাদ যাবে। তাদেরও আমাদের সুযোগ করে দিতে হবে। তারাও যাতে সুযোগ পায় ব্যবসা-বাণিজ্য করার।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমাদের পাট ও পাটজাত পণ্য পরিবেশবান্ধব। এই পণ্যটাকে যতো বেশি সুযোগ দিতে পারবো, এর বিশ্ববাজারও আছে। পাট বহুমুখী ব্যবহারের সুযোগ সৃষ্টি হয়েছে। এক্ষেত্রে গবেষণা অব্যাহত আছে। আমাদের খাদ্যপণ্য ধান থেকে শুরু করে ফল, তরকারি গবেষণা করে উৎপাদন বৃদ্ধি করেছি। একইভাবে পাটেরও উৎপাদন বহুমুখীকরণ করে পাটপণ্য রপ্তানির ভালো সুযোগ আছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা