মাঝ আকাশে পাইলটের সামনের কাচে ফাটল, দিল্লি থেকে ফিরল বিমান
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

মাঝ আকাশে পাইলটের সামনের কাচে ফাটল, দিল্লি থেকে ফিরল বিমান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০১/২০২৪ ১২:৪৭:৪২ অপরাহ্ন

মাঝ আকাশে পাইলটের সামনের কাচে ফাটল, দিল্লি থেকে ফিরল বিমান

ছবি: সংগৃহীত


সৌদি আরবের দাম্মামের উদ্দেশে রওনা হয়ে প্লেনের ককপিটের উইন্ডশিল্ডে ফাটল দেখতে পান পাইলট। তাৎক্ষণিক দিল্লির আকাশ থেকে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন তিনি। তার এ সিদ্ধান্তে ফ্লাইটে থাকা মোট ২৯৭ জনকে নিয়ে অক্ষতভাবে দেশে ফিরেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি প্লেন।

ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার বিকেলে (২০ জানুয়ারি)। বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ দিয়ে পরিচালিত ওই ফ্লাইটের ক্যাপ্টেন ছিলেন তানিয়া রেজা। তিনি নবনির্বাচিত সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌসের স্ত্রী।

বিমান বাংলাদেশ জানায়, বিমানের বিজি-৩৪৯ ফ্লাইটটি শনিবার বিকেল ৪টা ১০ মিনিটে ঢাকা থেকে সৌদি আরবের দাম্মামের উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে দিল্লির আকাশে থাকা অবস্থায় ফ্লাইটের ককপিটের উইন্ডশিল্ড-এ (প্লেনের সামনের অংশের কাচ) ফাটল দেখা দেয়। পাইলট তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে ঢাকায় ফিরে আসেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার  বলেন, ককপিটের কাচে ফাটল দেখা দেওয়ার পর ক্যাপ্টেন প্লেনটিকে ঢাকায় ফেরানোর সিদ্ধান্ত নেন। রাতে ঢাকায় আসার পর ফ্লাইটটি গ্রাউন্ডেড করা হয়। বিমানের ইঞ্জিনিয়াররা এটি মেরামতে কাজ করছেন। পাশাপাশি তারা বোয়িংয়ের বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছেন।

তিনি বলেন, ফ্লাইটের যাত্রী ও ক্রু সবাই নিরাপদে ছিলেন। যাত্রীদের রাতে হোটেলে রাখা হয়েছে। আজ রোববার (২১ জানুয়ারি) বেলা ১১টায় তাদের অন্য আরেকটি ফ্লাইটে দাম্মাম পাঠানো হয়েছে। বিমান জানায়, ফ্লাইটটিতে ২৮৫ জন যাত্রী ও ১২ জন ক্রু ছিলেন।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা