উচ্ছেদ অভিযানে হামলা : ৬ জনের নাম উল্লেখসহ মামলার আসামি ১২০০
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

উচ্ছেদ অভিযানে হামলা : ৬ জনের নাম উল্লেখসহ মামলার আসামি ১২০০

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০১/২০২৪ ১২:৩৬:৪৮ অপরাহ্ন

উচ্ছেদ অভিযানে হামলা : ৬ জনের নাম উল্লেখসহ মামলার আসামি ১২০০


রাজধানীর শাহজাহানপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) কর্তৃক খেলার মাঠের পাশে বস্তি ও কাঁচা বাজার উচ্ছেদে অভিযান চালানোর সময় সংঘবদ্ধ হামলায় ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পাঁচজন আহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শাহজাহানপুর থানায় দক্ষিণ সিটি করপোরেশনের লেবার ইনচার্জ এসএম হাফিজুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১২শ জনের বিরুদ্ধে মামলাটি নথিভুক্ত করা হয়। সরকারি কাজে বাধা ও হামলা অভিযোগ আনা হয়েছে মামলায়।

বিষয়টি নিশ্চিত করে শাহজাহানপুর থানার পরিদর্শ (তদন্ত) ঠাকুর দাস মালো বলেন, গতকালকের ঘটনায় দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃক দায়ের করা মামলার তদন্ত চলছে। এখনো অভিযানে আছি। উল্লেখিত আসামিদের গ্রেপ্তারে ও অজ্ঞাতনামাদের শনাক্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযান পরিচালনা করা হচ্ছে।

উল্লেখ্য, রাজধানীর শাহজাহানপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন(ডিএসসিসি) কর্তৃক খেলার মাঠের পাশে বস্তি ও কাঁচা বাজার উচ্ছেদে অভিযান চালানোর সময় মেহেদী হাসান (২৪) নামে এক পুলিশ কনস্টেবল গুলিবিদ্ধ হয়। এছাড়া শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজিত কুমার সাহা ও পরিদর্শক-অপারেশন মাইদুল ইসলামসহ পাঁচজন আহত হয়েছেন।

রোববার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ পুলিশ সদস্য মেহেদী হাসানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। বাকিদের পুলিশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা