জাতীয় সংসদের হুইপ হচ্ছেন মাশরাফি
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

জাতীয় সংসদের হুইপ হচ্ছেন মাশরাফি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০১/২০২৪ ০৭:৫০:০৩ পূর্বাহ্ন

জাতীয় সংসদের হুইপ হচ্ছেন মাশরাফি

জাতীয় সংসদের হুইপ হচ্ছেন মাশরাফি।


দ্বাদশ জাতীয় সংসদের সরকারি দলের হুইপ হচ্ছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও আওয়ামী লীগের এমপি মাশরাফি বিন মর্তুজা। সংসদ সচিবালয় সূত্রে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

 সোমবার রাষ্ট্রপতির কার্যালয় থেকে চিফ হুইপসহ সরকারদলীয় হুইপদের নিয়োগের প্রজ্ঞাপন জারি হতে পারে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, চিফ হুইপসহ হুইপ নিয়োগের ফাইল প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। সেখানে সম্মতি মিললে রাষ্ট্রপতির নির্দেশে সচিবালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।

১০ জানুয়ারি সংসদ সদস্যদের শপথের দিন জানানো হয়েছে, চিফ হুইপ পদে নূর-ই-আলম চৌধুরী লিটন বহাল থাকছেন। এ ছাড়া বর্তমান সংসদের হুইপ ইকবালুর রহিম ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন বহাল থাকছেন।

নতুন মুখ হিসেবে মাশরাফি ছাড়া আরও আছেন নজরুল ইসলাম বাবু (নারায়ণগঞ্জ-২) এবং সাইমুম সরওয়ার কমল (কক্সবাজার-৩)।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা