ইজতেমা উপলক্ষ্যে চলবে ১৭টি বিশেষ ট্রেন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

ইজতেমা উপলক্ষ্যে চলবে ১৭টি বিশেষ ট্রেন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০১/২০২৪ ১২:৫৯:২৭ অপরাহ্ন

ইজতেমা উপলক্ষ্যে চলবে ১৭টি বিশেষ ট্রেন


আসন্ন বিশ্ব ইজতেমা উপলক্ষ্যে ১৭টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এরমধ্যে শুধু আখেরি মোনাজাতের দিন চলবে ১৪টি ট্রেন।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে রেল ভবনে বিশ্ব ইজতেমা উপলক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের প্রস্তুতি বিষয়ক এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. কামরুল আহসান।

তিনি বলেন, শুধু ২ ও ৯ ফেব্রুয়ারি (শুক্রবার) ঢাকা-টঙ্গী ও টঙ্গী-ঢাকা রুটে জুমা স্পেশাল-২টি ট্রেন চলাচল করবে। ৩ ও ১০ ফেব্রুয়ারি জামালপুর-টঙ্গী রুটে স্পেশাল-১টি ট্রেন চলাচল করবে।

আখেরি মোনাজাতের দিন ঢাকা-টঙ্গী রুটে ৫টি স্পেশাল ট্রেন; টঙ্গী-ঢাকা রুটে ৫টি স্পেশাল ট্রেন; টঙ্গী-ময়মনসিংহ রুটে ১টি স্পেশাল ট্রেন; টঙ্গী-টাঙ্গাইল রুটে ১টি স্পেশাল ট্রেন; ঈশ্বরদী-টঙ্গী-ঈশ্বরদী রুটে ২টি স্পেশাল ট্রেন চলাচল করবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিম, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর, বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা