এপ্রিলের শেষ সপ্তাহে উপজেলা নির্বাচন: ইসি আলমগীর
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

এপ্রিলের শেষ সপ্তাহে উপজেলা নির্বাচন: ইসি আলমগীর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০১/২০২৪ ০৩:০৯:৩২ পূর্বাহ্ন

এপ্রিলের শেষ সপ্তাহে উপজেলা নির্বাচন: ইসি আলমগীর

প্রতিকী ছবি


এপ্রিলের শেষ সপ্তাহে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি এই কথা বলেন।

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, এখন সবগুলো উপজেলা পরিষদে নির্বাচন সম্ভব হবে না। প্রায় চার শতাধিক পরিষদে নির্বাচন হবে। ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা আর মার্চে রোজা ও ঈদ আছে। নির্বাচন কমিশন প্রাথমিকভাবে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে সেটা হলো এপ্রিল মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হয়ে মে মাসের মধ্যে নির্বাচন শেষ হবে।

ভোট কিভাবে গ্রহণ করা হবে এমন প্রশ্নের জবাবে বলেন, নির্বাচন ব্যালটে হতে পারে আবার ইভিএমেও হতে পারে। এই ব্যাপারে এখনই চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না। ইভিএম মেশিন ব্যবহারযোগ্য কিনা সেই হিসেব আমরা এখনো পাইনি। ওই হিসেব পেলে তখন আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারব।

উপজেলা নির্বাচনের তফশিল কবে জানতে চাইলে তিনি বলেন, তফশিল রোজার ঈদের আগে হতে পারে। নমিনেশন পেপার সাবমিট উইড্র রোজার শেষের দিকে হবে। নির্বাচনী প্রচারণাও ঈদের পরে হবে।

আওয়ামী লীগ উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক দেবে না বলেছে এটাকে আপনারা কিভাবে দেখছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইসি আলমগীর বলেন, কোন রাজনৈতিক দল যদি মনে করেন তারা দলীয় প্রতীকে মনোনয়ন দিবেন সেটা দিতে পারেন আবার কেউ যদি মনে করেন দলীয় প্রতীকে মনোনয়ন দিবেন না সেটাও তারা করতে পারে এটা তাদের নিজস্ব ব্যাপার। এ ব্যাপারে নির্বাচন কমিশনের কোন বক্তব্য নেই।

এই বিষয়ে তিনি আরও বলেন, আমাদের আইনে দুই ধরনের নির্বাচনের কথা বলা আছে একটা হলো দলীয় মনোনয়ন, আর একটা হলো স্বতন্ত্র মনোনয়ন। কেউ যদি স্বতন্ত্র মনোনয়নে নির্বাচন করতে চায়, এইক্ষেত্রে যদি আগে চেয়ারম্যান অথবা ভাইস চেয়ারম্যান নির্বাচিত না হয়ে থাকেন তাহলে প্রার্থী ২৫০ ভোটারের স্বাক্ষর নির্বাচন কমিশনের জমা দিতে হবে। আর যদি তিনি আগে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে থাকেন তাহলে তাকে আর এই ভোটারের স্বাক্ষর জমা দিতে হবে না।

কত ধাপে নির্বাচন হতে পারে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন তিন ধাপেও হতে পারে, চার ধাপেও হতে পারে অথবা পাল্টাতেও পারে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা