মজুতের অভিযোগ পেলেই গ্রেফতার: কৃষিমন্ত্রী
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

মজুতের অভিযোগ পেলেই গ্রেফতার: কৃষিমন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০১/২০২৪ ০৫:১০:৩২ পূর্বাহ্ন

মজুতের অভিযোগ পেলেই গ্রেফতার: কৃষিমন্ত্রী

ছবি : সংগৃহীত


কৃষিমন্ত্রী আব্দুস শহীদ বলেছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুতদারদের বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনে গ্রেফতার করা হবে। এ বিষয়ে কোনো ছাড় নেই।

মঙ্গলবার সচিবালয়ে কৃষিমন্ত্রীর দফতরে বৈঠক করতে আসেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ম্যানতিতস্কি। বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, মজুতদারির বিষয়ে সরকারের পক্ষ থেকে শক্ত ভূমিকা রয়েছে। এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে দিয়েছেন, ‘যেই এটা করবে, তাদের গ্রেফতার করো। জানিয়ে দাও, এ বিষয়ে আমাদের কোনো ছাড় নেই’।‌

আব্দুস শহীদ বলেন, পণ্যের দাম যাতে নিয়ন্ত্রণে থাকে, সেটি আমরা দেখব। আরেকটা জিনিস হলো, চালের দাম বাড়লে তাতে মানুষের ওপর চাপ পড়ে। এ বিষয়ে আমরা সজাগ আছি। এ বিষয়ে আমাদের মন্ত্রণালয় থেকে যতটুকু সহযোগিতা দরকার, সেটি করা হবে। 

কৃষিমন্ত্রী বলেন, দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার সুযোগ নেই। আমি দুর্নীতির পক্ষে নই। আমি রাজনীতি করি, সাংবাদিকরা আমাকে সবাই চেনেন। আমার কোনো দুর্নীতি নেই।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা