ওয়াটার ট্যাক্সি চলাচলেও কুয়াশা ‘বিপত্তি’
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

ওয়াটার ট্যাক্সি চলাচলেও কুয়াশা ‘বিপত্তি’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০১/২০২৪ ০১:৩৯:৪২ পূর্বাহ্ন

ওয়াটার ট্যাক্সি চলাচলেও কুয়াশা ‘বিপত্তি’


দেশের বিভিন্ন অঞ্চলে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। সেই সঙ্গে রয়েছে কুয়াশার দাপট। কুয়াশার ঘনত্ব বেশি থাকায় গত কয়েকদিন ধরে সকালে কিছুটা বিলম্বে চলছে হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সি।

বুধবার (২৪ জানুয়ারি) গুলশান সংলগ্ন ওয়াটার ট্যাক্সি ঘাট থেকে এ তথ্য জানা গেছে।

এই ঘাটের ওয়াটার ট্যাক্সিগুলো চলাচলের সমন্বয়ক রফিকুল ইসলাম বলেন, গত কয়েকদিনের মতো আজ সকালেও একটু বিলম্বে চলাচল শুরু হয়েছে ওয়াটার ট্যাক্সিগুলো। শীতের সময় প্রতিদিন সকাল ৭টায় আমাদের সার্ভিস চালু হলেও আজ সকাল ৭টা ৫০ মিনিটের দিকে যাতায়াত শুরু হয়েছে। মূলত কুয়াশার কারণে এই বিলম্ব হচ্ছে। বেশি কুয়াশা হলে মাঝে মাঝে একদম সকালের প্রথম যাত্রাটা শুরু হতে অল্প কিছু সময় বিলম্ব হয়।

এদিকে বেলা ১২টার দিকে এফডিসি ঘাট থেকে ওয়াটার ট্যাক্সিতে করে গুলশানে এসেছেন বেসরকারি চাকরিজীবী ফয়সাল আহমেদ। তিনি বলেন, অফিসের কাজে সকালে কারওয়ান বাজার যেতে হয়েছিল। যে কারণে আমি সকাল ৭টায় গুলশান গুদারাঘাটে এসেছিলাম ওয়াটার ট্যাক্সিতে করে এফডিসি ঘাটে যাওয়ার জন্য। এসে দেখি তখনও ওয়াটার ট্যাক্সি চলাচল শুরু হয়নি। এখানকার লোকজন জানাল কুয়াশার কারণে কয়েকদিন ধরে একটু বিলম্বে ওয়াটার ট্যাক্সি চলাচল করছে। পরে আমি পুলিশ প্লাজার কাছ থেকে হাতিরঝিলের চক্রাকার বাসে করে এফডিসি স্ট্যান্ড পর্যন্ত গিয়েছিলাম।

জানা গেছে, ঘন কুয়াশার কারণে কিছুটা বিলম্ব হলেও সকাল থেকে রাত পর্যন্ত ওয়াটার ট্যাক্সি সার্ভিসটি গুলশান গুদারঘাট-রামপুরা ব্রিজ-এফডিসি এবং পুলিশ প্লাজার ঘাটের মধ্যে বিরতিহীনভাবে চলাচল করছে। 

ঘন কুয়াশার কারণে মঙ্গলবার (২৩ জানুয়ারি) দিনগত মধ্যরাত থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশ ঝাপসা ছিল। স্পষ্টভাবে রানওয়ে না দেখতে পেরে পাঁচটি ফ্লাইট অবতরণ করতে পারেনি বিমানবন্দরে। পরে ফ্লাইটগুলোর মধ্যে চারটি চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চলে যায়। একটি ফ্লাইট কলকাতা বিমানবন্দরে অবতরণ করে।

এছাড়া দুর্ঘটনার পাশাপাশি মঙ্গলবার রাতে ঘন কুয়াশার কার‌ণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কে প্রায় ১০ কি‌লো‌মিটার এলাকাজু‌ড়ে কোথাও যানজট ও ধীরগ‌তি‌তে প‌রিবহন চলাচল কর‌ছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা