সব স্থানে প্রতিবন্ধীদের জন্য প্রবেশগম্যতা নিশ্চিত করতে হবে
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

সব স্থানে প্রতিবন্ধীদের জন্য প্রবেশগম্যতা নিশ্চিত করতে হবে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০১/২০২৪ ১২:০৩:০৮ অপরাহ্ন

সব স্থানে প্রতিবন্ধীদের জন্য প্রবেশগম্যতা নিশ্চিত করতে হবে


সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সব প্রতিষ্ঠানে প্রতিবন্ধীদের জন্য প্রবেশগম্যতা নিশ্চিত করতে হবে। সেই লক্ষ্যে রাখতে হবে প্রয়োজনীয় ব্যবস্থা।

বৃহস্পতিবার রাজধানীর মিরপুরের সুবর্ণ ভবনে নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট ও জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন পরিদর্শকালীন মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, স্বাস্থ্যসেবা কেন্দ্র,  ধর্মীয় প্রতিষ্ঠান, সাংস্কৃতিক বিনোদন কেন্দ্র, অফিস-আদালত, বাস স্টপেজ, ট্রেন স্টেশন, মার্কেট ও স্টেডিয়ামসহ সব প্রতিষ্ঠান প্রতিবন্ধীদের জন্য প্রবেশগম্য করতে হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় র‌্যাম্প, নির্দেশক চিহ্ন, দরজা, লিফট ও টয়লেটের ব্যবস্থা করতে হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের সব স্থানে প্রবেশ সহজ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে তিনি সংশ্লিষ্টদের অনুরোধ জানান।

মন্ত্রী দেশে পরিচালিত বিশেষ বিদ্যালয়ের কারিকুলাম জাতীয় কারিকুলামের সঙ্গে মিলিয়ে ঠিক করার নির্দেশনা দেন।

এ সময় তিনি ক্রীড়া ক্ষেত্রে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের নৈপুণ্যের কথা উল্লেখ করে বলেন, চলতি বছর থেকে সারা দেশে জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে।

তিনি এনডিডি প্রতিবন্ধিতা শনাক্তকরণে চিকিৎসক ও পেশাজীবী সমন্বয়ে আধুনিক স্ক্রিনিং টুলস তৈরির জন্য পাইলটিংয়ের নির্দেশনা দেন। দীপু মনি বলেন, দেশের প্রতিটি উপজেলায় ধাপে ধাপে মোবাইল থেরাপি ভ্যানসহ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র চালু করা হবে। 

প্রতিবন্ধীদের কর্মসংস্থান সৃষ্টির জন্য পেশাগত প্রশিক্ষণ বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি প্রতিবন্ধীবান্ধব একটি রাষ্ট্র গঠনে সবাইকে কাজ করার আহ্বান জানান।

মতবিনিময় অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব মো. খায়রুল আলম সেখ, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. রুহুল আমিন খান, নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ আলমসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা