দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০১/২০২৪ ১০:১৮:৪১ পূর্বাহ্ন

দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না:  প্রধানমন্ত্রী

ফাইল ছবি


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না । আজ রোববার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় গণভবনে স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকে এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স অব্যাহত থাকবে। আর দেশবাসীর জন্য যেসব প্রকল্প অর্থবহ হয়, সেসব প্রকল্পই গ্রহণ করা হয়।

স্বতন্ত্র সংসদ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশের ইতিহাস জানতে হবে, সংবিধান আত্মস্থ করতে হবে। সংসদ কার্যপ্রণালী বিধি পড়তে হবে। সংসদ প্রাকটিস ভালো করে জানতে হবে।

এসময় স্বতন্ত্র সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার কেউ যদি ভূমিহীন-গৃহহীন থাকেন, তাদের ঘর তৈরি করে দেওয়া হবে বলে অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী। জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বৈঠকটি সঞ্চালনা করেছেন। 

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা