ইঁদুর মেরে বাজার নিয়ন্ত্রণ করা যাবে না: ভোক্তার মহাপরিচালক
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

ইঁদুর মেরে বাজার নিয়ন্ত্রণ করা যাবে না: ভোক্তার মহাপরিচালক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০১/২০২৪ ০৮:৫৯:১৭ পূর্বাহ্ন

ইঁদুর মেরে বাজার নিয়ন্ত্রণ করা যাবে না: ভোক্তার মহাপরিচালক

ছবি : সংগৃহীত


ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের মহা পরিচালক (অতিরিক্ত সচিব) এ এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, ইঁদুর মেরে বাজার নিয়ন্ত্রণ করা যাবে না।  

যেসব ব্যবসায়ীরা বাজার ব্যবস্থাকে বিপন্ন করে ফায়দা লোটার জন্য পণ্য মজুদ করে তা কোনোভাবেই তা গ্রহণ করা হবে না, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বিভিন্ন বিষয়ের উদাহরণ দিয়ে বলেন, গুজব ছড়িয়ে ও বিভিন্ন ইস্যু সৃষ্টি করে বাজারে পণ্যের দাম রাতারাতি বৃদ্ধি করে একশ্রেণির বড় ব্যবসায়ী ও ক্ষুদ্র ব্যবসায়ীরাও সুযোগ নেয়। কিন্তু উৎপাদনকারী কৃষক তার ন্যায্যমূল্য পায় না। বাংলাদেশে খাদ্যে মূল্যস্ফীতির পরিমাণ সাড়ে ১২ শতাংশ।  

তিনি বলেন, ব্যবসায়ীরা আমাদের প্রতিপক্ষ নয়, ব্যবসায়ীদের মধ্যে বড় একটি অংশ সততার সঙ্গে ব্যবসা পরিচালনা করলেও একশ্রেণির ব্যবসায়ীরা আঙুল ফুলে কলা গাছ হচ্ছে। তারা মজুদ করে বাজার ব্যবস্থা ধ্বংস করে দিচ্ছে। নির্বাচনকালীন এক মাসের মধ্যে কিছু ব্যবসায়ীরা জিনিসপত্রের দাম বাড়িয়ে সুযোগ নিয়েছে।

ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সোমবার সকাল ১১টায় আসন্ন পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে জেলার বিভিন্ন শ্রেণির ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট সব অধিদপ্তরের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি।  

জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুমের সভাপতিত্বে মতবিনিময় সভায় পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, সিভিল সার্জন ডা. এইচ জহিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান, চেম্বার অব কমার্স সভাপতি ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিভুক্ত ব্যবসায়ীদের প্রতিনিধিরা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

দুই শতাধিক ব্যক্তির উপস্থিতিতে এই মতবিনিময় সভায় ভোক্তা অধিকার আইনের ওপর মাল্টিমিডিয়ায় প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা