জেলে বা রিমান্ডে যেতে হতে পারে ড. ইউনূসকে
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

আইনজীবীর আশঙ্কা প্রকাশ

জেলে বা রিমান্ডে যেতে হতে পারে ড. ইউনূসকে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০১/২০২৪ ১১:৪১:৪৩ পূর্বাহ্ন

জেলে বা রিমান্ডে যেতে হতে পারে ড. ইউনূসকে

ছবি: সংগৃহীত


নোবেলজয়ী অধ্যাপক গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসকে জেলে এমনকি রিমান্ডে যেতে হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তার কৌঁসুলি ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সুপ্রিম কোর্টে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই আশঙ্কার কথা ব্যক্ত করেন।

ব্যারিস্টার মামুন বলেন, যতই অপমান করা হোক না কেন ড. ইউনূস আইনের প্রতি শ্রদ্ধাশীল। যেহেতু আমরা এদেশের নাগরিক সেহেতু আমাদেরকে অবশ্যই আইনের প্রক্রিয়ায় যেতে হবে। কোনো ধরনের আইনি প্রক্রিয়ায় যাব সেটা ড. ইউনূসের সঙ্গে পরামর্শ করেই সিদ্ধান্ত নেব।

তিনি বলেন, উনাকে (ড. ইউনূস) আমি বলেছি আপনাকে জেলে যেতে হতে পারে। পুলিশে নেবে, এমনকি আপনাকে রিমান্ডেও নিতে পারে। উনি বলেছেন- আমি দরিদ্র মানুষের জন্য যে সংগ্রাম করে যাচ্ছি এজন্য যে প্রতিকূল পরিস্থিতিই আসুক তা হাসিমুখে মেনে নেব। পিছপা হব না।

ব্যারিস্টার মামুন বলেন, একের পর এক মামলা করে ড. ইউনূসকে হেয় করার চেষ্টা করা হচ্ছে। সামাজিক ব্যবসাকে ধ্বংস করার নীল নকশা হিসাবে এই মামলা করা হয়েছে। দুই পক্ষের সমঝোতা চুক্তির আওতায় ৪২৯ কোটি টাকা শ্রমিকদের দেওয়া হয়েছে। এখানে আমরা কীভাবে অর্থ আত্মসাৎ করলাম।

প্রসঙ্গত, সোমবার (২৯ জানুয়ারি) ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় চার্জশিট দিয়েছে দুদক। ইতিমধ্যে শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. ইউনূসসহ চারজনকে ৬ মাসের কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা জরিমানা করেছে ঢাকার তৃতীয় শ্রম আদালত। এই রায়ের বিরুদ্ধে আপিল করে ৩ মার্চ পর্যন্ত জামিন পেয়েছেন তিনিসহ ৪ আসামি। 

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা