আজ থেকে সারা দেশে শুরু হচ্ছে ‘জাতীয় পিঠা উৎসব’
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

আজ থেকে সারা দেশে শুরু হচ্ছে ‘জাতীয় পিঠা উৎসব’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/০১/২০২৪ ১১:৩৩:২১ পূর্বাহ্ন

আজ থেকে সারা দেশে শুরু হচ্ছে ‘জাতীয় পিঠা উৎসব’


বাংলাদেশ শিল্পকলা একাডেমি দেশের ৬৪ জেলায় জাতীয় পিঠা উৎসবের আয়োজন করছে। বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ পিঠাকে জাতীয় পর্যায়ে আরও প্রসারিত ও জনপ্রিয় করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ থেকে দেশের ৬৪ জেলায় একযোগে শুরু হচ্ছে উৎসব। চলবে শুক্রবার পর্যন্ত। 

সোমবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনের সেমিনার কক্ষে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘মাছে ভাতে বাঙালি, ঐতিহ্যমণ্ডিত পিঠাপুলি, রন্ধন আর পিঠার বাহারে শিল্পী আছে ঘরে ঘরে’ এই  প্রতিপাদ্যে জাতীয় পিঠা উৎসব হচ্ছে। পিঠাশিল্পীদের উৎসাহ দিতে এবার উৎসবে খানিকটা ভিন্নতা যোগ করা হয়েছে।  

এবার উৎসবে ৫০টির বেশি স্টল অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী প্রত্যেককে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সনদ প্রদান করা হবে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা